in

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিলো ট্রাম্প প্র

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে আগ্রহীদের বিমান ভাড়া ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তারও ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (২৮ জুন) মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ওই মন্তব্য করেন। এর আগে গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের বিষয়ে বিভক্ত রায় প্রকাশ করে। ওই রায়ের পর মার্কওয়েন মুলিনের এই মন্তব্য সামনে এলো।

মূলত বিভক্ত ওই রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার হাজার হাজার অভিবাসীর মানবিক সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেয়। আর এই মর্যাদাই এতদিন তাদের সংঘাত ও চরম দারিদ্র্যপীড়িত নিজ দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিয়ে আসছিল।

মার্কওয়েন মুলিন বলেন, ‘হয় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্থায়ী বৈধ মর্যাদার আওতায় থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব’। তিনি আরও বলেন, ‘আমরা আপনাকে একটি বিমান টিকিট দেব। পাশাপাশি নিজ দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে প্রায় ২ হাজার ১০০ ডলারও দেয়া হবে। তবে আদালতের রায় এবং এই কর্মসূচির নাম থেকেই স্পষ্ট, অস্থায়ী সুরক্ষা মর্যাদা কখনোই স্থায়ী মর্যাদা নয়।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও সংকট থেকে পালিয়ে আসা ব্যক্তিদের অস্থায়ীভাবে বৈধভাবে বসবাসের অনুমতি দিতে পারে প্রশাসন।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

জব্দকৃত সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান