সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশনে সড়ক ও ফুটপাতের জায়গায় হকারদের দোকান বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের ওপর শুনানি করে এই আদেশ দেন।
শুনানিতে রিটকারী আইনজীবী রোকনুজ্জামান বলেন, স্থানীয় সরকারের জায়গা বরাদ্দের বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না।
সিটি করপোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।
রুলে স্থানীয় সরকার, সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে। সড়কে দোকান বসিয়ে টাকা আদায় করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। যদিও করপোরেশনের সম্পত্তি বিভাগ সম্প্রতি ঢাকার দুই সিটিতে সড়কের জায়গা হকারদের বরাদ্দ দিয়েছে বলেন তিনি।
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings