in

দুই মামলায় আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত!

দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে ১০ মে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

পারমাণবিক অস্ত্র পাবে না ইরান!

অ্যাপলের বিরুদ্ধে কয়েকশ কোটি ডলারের মামলা করলো ‘রেভ’!