in

দীর্ঘ বিরতির পর আবার এক সাথে কিং খান ও মাহি।

বাংলাদেশের কিং খান শাকিব খান নবাব; ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন ২০১৭ সালে।

আর এবার আসছে তার ‘নবাব এলএলবি’ নামের সিনেমা। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। গত ১৫ মার্চ তিনি নতুন এ ছবির ঘোষণা দেন। সেখানে তিনি জানান, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

তবে কথা ছিলো ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে। কিন্তু সব হিসাব উলটপালট করে দিল এই করোনা ভাইরাস এসে সব এলোমেলো করে দেয়। স্থগিত হয়ে যায় ছবিটির শুটিং। অবশেষে ২০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং।

তবে আশার কথা হচ্ছে এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর আবারো জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও মাহি। ২০১৩ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিলো শাকিব-মাহিকে।

‘নবাব এলএলবি’তে শাকিব খান ও মাহিয়া মাহি আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্র সম্পর্কে এখনই কিছু জানাতে চান না নির্মাতা। তিনি বলেন, স্পর্শিয়ার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এখন ওর চরিত্র নিয়ে কিছুই বলতে চাই না।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

যে কারনে শিশুরা কম আক্রান্ত। করোনাভাইরাস।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু।