মালদ্বীপ (4/10)

মালদ্বীপতো আমাদের ঘরের পাশেই। বিমানে চড়ে বসলে মাত্র তিন ঘন্টার পথ। ভিসা লাগবে না, শুধু পাসপোর্টটা নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরলেই হল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশন এই মালদ্বীপ। সাগরে ঘেড়া কয়েকশ দ্বীপজুড়ে ছড়িয়ে আছে পর্যটকদের জন্য বানানো হোটেল, মোটেল আর রিসোর্টগুলো। মালদ্বীপের সৌন্দর্য আসলে কয়েকটা বাক্যের একটা অনুচ্ছেদে বুঝানো সম্ভব নয়। মালদ্বীপ আসলেই কেমন জায়গা সেটা বুঝতে হলে আপনাকে সেখানে যেতে হবে, থাকতে হবে কয়েকটা দিন। ফিরে আসার সময় শুধু মনে হবে যে ধর্মগ্রন্থে জান্নাত, বেহেশত বা স্বর্গের যেমন বর্ণনা দেওয়া হয়, সেটা আসলে হয়ত মালদ্বীপের মতই। বাজেট নিয়েও চিন্তা করতে হবে না। চাইলে ত্রিশ হাজার টাকায় মালদ্বীপে গরিবী ট্যুর দেওয়া সম্ভব। আবার চাইলে এক কোটি টাকা খরচ করেও ঘুরে আসতে পারবেন। সব ধরনের ট্যুরিস্টদের মনোরঞ্জনের ব্যবস্থাই এখানে আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

কাযাকিস্তান (3/10)

পানামা (5/10)