ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শোকার্ত সমর্থকদের হাতে উঠে এসেছে ‘প্রতিশোধের’ প্রতীক লাল পতাকা। শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে শত শত মানুষ এই লাল পতাকা নিয়ে শোকমিছিলে অংশ নেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা এই লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবেই তৈরি করেছেন।
তিনি আরও বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান সরকারের প্রতি তারা স্পষ্ট আহ্বান জানাচ্ছেন।
ইসলামি মনে করিয়ে দেন, খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তাঁর অবস্থান ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতীকী।
এদিকে খামেনির জানাজায় অংশ নিতে আসা লাখ লাখ তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করতে দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, তেহরানসহ বিভিন্ন প্রদেশে ৫ হাজারেরও বেশি স্কুল এবং ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনির জানাজায় তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings