হরমুজ প্রণালিতে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি মেয়াদে কোনো ধরনের নৌ-টোল বা ফি আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত চুক্তি না হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিজেই ফি আরোপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
শনিবার (২০ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো টোল থাকবে না। যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়।
তিনি জানান, ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময় শেষ হওয়ার পরও যদি একটি চূড়ান্ত চুক্তি না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে অভিভাবকসুলভ ভূমিকা পালন করেছে, তার ব্যয় আদায়ের জন্য ফি আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক ঘোষণার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের কারণে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম জানিয়েছে, চুক্তির সব শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে মার্কিন বাহিনী সতর্ক ও সক্রিয় রয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক আছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এই নৌপথে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings