অনেকেই ডিম খেতে খুব পছন্দ করেন। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। একটি ডিম থেকে প্রায় ৭৮ ক্যালোরি এবং ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়। তাই সকালের নাশতায় ডিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবেই ধরা হয়।
তবে বিশেষজ্ঞদের মতে, ডিমের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ডিম খাওয়ার পর কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত।
অনেকেই সকালের নাশতায় ডিম, কলা ও পাউরুটি একসঙ্গে খান। কিন্তু পুষ্টিবিদদের মতে, ডিম ও কলা একসঙ্গে খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। কারণ ডিমের প্রোটিন এবং কলার পটাশিয়াম একসঙ্গে হজম করতে পাকস্থলীর সমস্যা হতে পারে। তাই সকালে ডিম খেলে কলা কিছুটা পরে বা দুপুরের আগে খাওয়াই ভালো।
পনির
ডিমের সঙ্গে পনির খাওয়াও উপযুক্ত নয়। পনিরে যেমন উচ্চমাত্রার প্রোটিন ও ফ্যাট থাকে, তেমনি ডিমও প্রোটিনসমৃদ্ধ খাবার। দুইটি একসঙ্গে খেলে শরীরে অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট প্রবেশ করে, যা হজমে সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি ক্যালোরির পরিমাণও বেড়ে যায়।
সয়া দুধ
ডিমের সঙ্গে দুধ, বিশেষ করে সয়া দুধ খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সয়া দুধ ও ডিমের প্রোটিন একসঙ্গে হজম হতে বেশি সময় লাগে, ফলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সয়া দুধে থাকা কিছু উপাদান ডিমের জিঙ্ক ও আয়রনের শোষণেও বাধা সৃষ্টি করতে পারে।
মাংস
ডিমের সঙ্গে মাংস খাওয়ার অভ্যাসও অনেকের রয়েছে। তবে এটি স্বাস্থ্যকর নয় বলে মনে করছেন পুষ্টিবিদরা। কারণ ডিম ও মাংস দুটিই উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। ফলে একসঙ্গে খেলে হজমে সমস্যা হওয়ার পাশাপাশি অতিরিক্ত প্রোটিন শরীরে ওজন বৃদ্ধির কারণও হতে পারে।
চা
চায়ের সঙ্গে ডিমভাজা অনেকেরই প্রিয় খাবার। তবে গবেষণা বলছে, ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করলে চায়ের ট্যানিন ডিমের প্রোটিন শোষণে বাধা দিতে পারে। ‘জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এটি শরীরে আয়রন শোষণেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি রয়েছে।
তাই চা ও ডিম খাওয়ার মধ্যে অন্তত দেড় ঘণ্টার ব্যবধান রাখা ভালো।
আয়রন সাপ্লিমেন্ট
ডিম খাওয়ার পরপরই আয়রন বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করাও ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, ডিমের ক্যালশিয়াম আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings