বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
১৩ দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ রোববার বিকেল ৩টায় শুরু হয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে তিনিই প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন।
অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতাসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।
দিনের কার্যসূচিতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত রয়েছে।
পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত নোটিশগুলোর নিষ্পত্তিও তালিকায় রয়েছে।
বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। একইসাথে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএনপির ১১ জন এবং জামায়াতের ৩ জন সদস্য রয়েছেন। ইতোমধ্যে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টিতে সরকারি ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছেছে। বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির তৃতীয় বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ সংসদে পাস না হলে তা ৩০ দিনের মধ্যে বাতিল হয়ে যায়। সে হিসাবে আগামী ১২ এপ্রিলের মধ্যে বাকি অধ্যাদেশগুলো পাস করার চাপ তৈরি হয়েছে সংসদের ওপর।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings