in

যৌন হয়রানি বন্ধে নজরদারি ও পদক্ষেপ নেওয়া জরুরি

কুষ্টিয়ার ভেড়ামারার মাদ্রাসায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি মনে করে, শিশুদের ওপর চলমান যৌন সহিংসতার ঘটনায় এ ধরনের প্রতিষ্ঠানে পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ঘাটতিকে আবারও স্পষ্ট করেছে। শিশুদের ওপর যৌন হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমজেএফ জানায়, শিশুদের প্রতি এ ধরনের সহিংসতা ঘটছে ব্যক্তিগত পরিসরে, জনসমাগমস্থলে এবং মাদ্রাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য তুলে ধরে এমজেএফ জানায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিশুদের প্রতি সহিংসতার ৭১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন কন্যাশিশু ও ২ জন ছেলেশিশু ধর্ষণের শিকার হয়েছে। 

এমজেএফ এই বিষয়ে দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংসদে যৌন হয়রানি প্রতিরোধে আইন পাস না হওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন নিশ্চিত করতে হবে।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম জানিয়েছেন, ভয় ও নীরবতার কারণে মাদ্রাসায় শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনা সচরাচর প্রকাশ পায় না। অপরাধীরা প্রতিষ্ঠানের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে এবং শিশুরা কথা বলার সুযোগ না পাওয়ায় তারা আরও বেশি ঝুঁকির মুখে পড়ে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিশুটি এখন জীবন রক্ষার লড়াই করছে বলেও দুঃখ প্রকাশ করে জানান শাহীন আনাম। 

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ঈদের ছুটিতেও তেলের জন্য দীর্ঘ সারি, ভোগান্তি

লারিজানি হত্যাকাণ্ডে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা