in

বাজারে আসছে ৪০ কোটি ব্যারেল মজুদ জ্বালানি তেলের চালান

হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেবে বলে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।

তিনি জানান, আইইএ-এর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে তাদের “জরুরি তেলের মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল” বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

আইইএ–এর নির্বাহী পরিচালক বলেন, তেলবাজারে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার সত্যিই অভূতপূর্ব। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আইইএ–এর সদস্য দেশগুলো অভূতপূর্ব পরিসরের একটি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নিয়েছে।

আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি অনুযায়ী যথোপযুক্ত সময়সীমার মধ্যে এই জরুরি মজুত বাজারে ছাড়া হবে।

সংস্থাটি বলছে, ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দু’বার এ পর্যন্ত মোট ছয়বার আইইএ সমন্বিতভাবে তেলের মজুত ছাড়ার অনুমোদন দিয়েছে।

তারা আরও জানায়, সদস্যদেশগুলোর কাছে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে এবং শিল্প খাতের কাছে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও ৬০ কোটি ব্যারেল মজুত আছে। সূত্র: বিবিসি

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

যুদ্ধ বন্ধের জন্য যেসব শর্তে অনঢ় ইরানের প্রেসিডেন্ট মাসুদ

উপসাগরীয় দেশগুলোতে হামলা অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘের কঠোর বার্ত