বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, কাতারে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, কাতারের সশস্ত্র বাহিনী সেই হামলা ঠেকিয়েছে।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings