মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে জরুরি ভিত্তিতে দখলদার ইসরাইলকে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের বোমা সরবরাহের অনুমোদন দিয়েছে। অনুমোদিত এই অস্ত্র প্যাকেজে রয়েছে ১২ হাজারটি এক হাজার পাউন্ড ওজনের সাধারণ উদ্দেশ্যের বোমা, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনা সহায়তা, প্রকৌশল সহায়তা, কারিগরি সহায়তা এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিউ জরুরি পরিস্থিতি ঘোষণা করে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের অধীনে কংগ্রেসের নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে এই বিক্রির অনুমোদন দেন। যুক্তরাষ্ট্রের মতে, এই সিদ্ধান্ত দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করবে।
বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে কৌশলগত মিত্র হিসেবে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন।
এদিকে একই সময়ে জর্ডানের কাছে প্রায় ২৮০ মিলিয়ন ডলার মূল্যের দূরপাল্লার শনাক্তকরণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট সামগ্রী বিক্রির সম্ভাব্য অনুমোদনও দেওয়া হয়েছে।
ইরানকে ঘিরে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অস্ত্রের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অস্ত্র উৎপাদন বাড়াতে জরুরি বৈঠক করেছে। ইসরায়েলের নিরাপত্তা আরও জোরদার করতেই নতুন এই অস্ত্র প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
তবে কংগ্রেসের নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings