in

তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা আসবেন, সেই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)। সূত্র জানায়, দুই কেবিন ক্রুকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে। তারা নিয়মিত শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অসংখ্য ছবি প্রকাশ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

 

তারেক রহমানকে বহন করা বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

 

বিমান সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এর আগে, ২ মে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরানো হয়েছিল।

ADVERTISEMENT

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করল ভারত

মসজিদে নববীর মুয়াজ্জিন শায়খ ফয়সালের ইন্তেকাল