in , ,

বিয়ে নিয়ে টয়ার ৩ অভিজ্ঞতা

গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সৈয়দ জামান শাওন। এই এক বছরে তাদের অনুভূতি কী সেটাই জানালেন টয়া।

বিয়ে ছাড়া জীবন যে অপূর্ণ সে কথা অকপটে স্বীকার করলেন টয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাওনের সঙ্গে বেশকিছু মধুর ও অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে পয়েন্ট আকারে বিয়ের উপতারিতা বোঝালেন টয়া।

টয়া বলেন, আমার বিয়ের প্রথম বছরে আমি অন্তত তিনটা জিনিস শিখেছি। এক নম্বর হলো বিয়ে ছাড়া কোনাভাবেই জীবন পূর্ণ নয়।  দুই নম্বর হলো- প্রেমের সম্পর্কের সময়টা এবং বিয়ের পরের সম্পর্কটা একেবারে আলাদা। তিন নম্বর হলো- জীবনটা অগোছালো, কঠিনতর বা জটিল, মাঝেমাঝে এই জীবনটাই ভীতিকর । যখন আপনার সঙ্গে সঠিক মানুষটা থাকবে- এই সব ঝামেলা আর থাকবে না। জীবন হয়ে উঠবে মাধুর্যময়, দুর্দান্ত।

কাজের সূত্রে টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। ধীরে ধীরে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন। ২০১৯ সালের শেষের দিকে পরিবারের সদস্যদের অনুমতিও নিয়ে নেন তারা। বাকী ছিলো শুধু ঘোষণা দেওয়ার।

জানুয়ারি মাসে শাওনের জন্মদিন উপলক্ষে একটি ‘চমকের’ আয়োজন করেন টয়া। কিন্তু সেই চমকেই নতুন চমক যোগ করে শাওন টয়াকে বিয়ের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন সকলের সামনে। এরপর বিয়ে বন্ধনে আবদ্ধ। 

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

যেসব কারণে কমে যায় আয়ু

শবে বরাতের রাতে করণীয় এবং বর্জনীয়