in

১৪ দিনের ব্যবধানে ১ লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত।

১৪ দিনের ব্যবধানে প্রায় ১ লাখ শিশু যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস জানান, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার শিশু রয়েছে। শুধু জুলাই মাসেই দেশটিতে করোনায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে।

যার ফলে যুক্তরাষ্ট্রে মহামারির মধ্যে শিশুদের স্বশরীরে স্কুলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

অবশ্য নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও অনেকটা জোর দিয়ে ই বলেন যে, শিগগিরই শিশুদের স্বশরীরে স্কুলে ফিরিয়ে আনা হবে এবং এ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন করতে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, স্কুল কমিউনিটি কীসে সুরক্ষিত থাকবে সে বিষয়ে তারা (কর্মকর্তারা) সারাবিশ্বের নমুনা পর্যবেক্ষণ করেছেন। সবার আগে স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের শিক্ষাদানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ড. টিনা হারটার্ট আশা করেন, সংক্রমণ বৃদ্ধিতে শিশুদের ভূমিকা কী অধিক হারে করোনা টেস্ট তা নির্ধারণে সহায়তা করবে। বাড়িতে করোনা টেস্ট বিষয়ক সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ড. টিনা।

তিনি বলেন, প্রায় ২০০০ হাজার পরিবারের কাছে এই কিট পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করা এবং সেগুলো একটি কেন্দ্রীয় সংরক্ষণাগারে পাঠানোর প্রক্রিয়া শেখানো হয়েছে তাদের।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

একই ব্যক্তি দু'বার একই বৌ কে বিবাহ করেছেন এমন ৬ সেলিব্রিটি (Open list) (6 submissions)

4

অপরূপ বাংলাদেশ। পেয়ারার স্বর্গরাজ্য ঝালকাঠি।