in

রাশিয়ার দাবি করোনা ভাইরাসের ভ্যাকসিনে সফল তারা।

পুরো পৃথিবী যেখানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কোভিড-১৯ এর ভ্যাকসিন, সেখানে এক মাসেই সফল টিকা উদ্ভাবনের দাবি করেছে রাশিয়া।

গত মাসে, জুলাইতে টিকার প্রথম ধাপের পরীক্ষার কথা বলেছিল দেশটি। আগস্ট মাসে এসে টিকার তৃতীয় ধাপের সফল প্রয়োগের কথা বলছে তারা।এ নিয়ে তাই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

‘গাম-কোভিড-ভ্যাক-লিও’ নামে ভ্যাকসিনটি তৈরিতে সরাসরি যুক্ত রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারের অন্দরমহলে জোর গুঞ্জন, নতুন প্রতিষেধকটি ১০০ শতাংশ সফল। যদিও বিতর্ক থামছে না। একাংশের বিস্ময়, জুলাইয়ে প্রথম ট্রায়াল, আর আগস্টেই তৈরি হয়ে গেল ভ্যাকসিন!

আগস্টে এসে টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে সফলতার দাবি করা হয়েছে। এটি তৈরি হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে।

রুশ সংবাদ সংস্থা তাসের রিপোর্টে দাবি করা হয়েছে, গাম-কোভিড-ভ্যাক-লিওর হিউম্যান ট্রায়াল শেষ হয়ে গেছে। ভ্যাকসিনটির নাম রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ১০ বা ১২ আগস্ট থেকে। রেজিস্ট্রেশন হয়ে গেলে তার তিন থেকে সাত দিনের মাথায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে ভ্যাকসিনটি।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান,ভ্যাকসিনটির প্রথম ডোজ় শরীরে পুশ করার ২১ দিনের মাথায় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে।

উপর দিকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুরাসকো বলেন, ভ্যাকসিনটি ব্যবহারের আগে নিয়মিত অনুমোদনের প্রয়োজন। প্রথমে চিকিৎসক ও শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হবে। অক্টোবর মাসে গণপর্যায়ে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা রয়েছে।

ফান্ডের প্রধান কিরিল দমিত্রিয়েভ বলেন, তিনি আশা করছেন, ১০ দিনের মধ্যে টিকার আনুষ্ঠানিক নিবন্ধনের কাজ শেষ হবে। যদি ১০ দিনের মধ্যে কাজ শেষ হয়, তাহলে এটাই প্রথম নিবন্ধিত করোনার টিকা হবে।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস পরিচালনা করার জন্য সেরা ৫ টি খাবার

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত!!!