চলতি মৌসুমের বন্যার পানি বারায় দিশেহারা হয়ে পড়েছে দেশের লাখ লাখ কৃষক। এক দিকে ক্ষতির মুখে পড়েছে আউশ-আমনের আবাদ অন্য দিকে ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বন্যায় ৩৮টি জেলার ১ লাখ ৫৫ হাজার হেক্টর জমির ১৪টি ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আউশ ও আমন ধানের পরিমাণই সবচেয়ে বেশি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, খেতে থাকা আউশ ধানের অনেক জমি বন্যায় ডুবে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। কারণ, আমনের চারা ও আউশ তিন থেকে পাঁচ দিনের বেশি পানির নিচে থাকলে নষ্ট হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, আমন মৌসুমের জন্য ২ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছিল। অন্যদিকে ১৩ লাখ ২৯ হাজার হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে প্রায় ১৩ লাখ হেক্টর জমিতে আবাদ হয়ে গেছে। ফলে বন্যায় এ দুটি ফসলের উত্পাদন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সরকার অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যত দ্রুত এই দুর্যোগ কাটানো যায়।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings