in

ফেসবুকে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এন্ড্রু কিশোর অনেক দিন ধরেই দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তিনি জন্মস্থান রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাসায় রয়েছেন।

আজ রোববার তার পরিবারের বরাত দিয়ে আরেক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানান, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ৯ মাস সিঙ্গাপুর জেনারেল হাসপতালে চিকিৎসা নিয়েছেন এন্ড্রু কিশোর। প্রায় এক মাস আগে তিনি দেশে ফিরেছেন। কিন্তু গত দুই-তিন দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

এদিকে আজ অনেকটা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে করে তার পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতে পড়েন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এন্ড্রু কিশোরের ভাগনির সঙ্গে কথা বলেছেন। তার শারীরিক অবস্থা আনেকটাই খারাপ। এন্ড্রু কিশোরের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি সত্যি তথ্য না জেনে কোন প্রকার গুজব না ছড়ানোর জন্যও অনুরোধ জানান তার পরিবার।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

করোনা টেস্ট লাইনে দাঁড়ানো ঝুঁকি। সহজ সমাধান দিল ব্র্যাক।

এবার স্পর্শ করা যাবে না কাবা শরীফ।