দেশের মানুষের জন্য অনেকটা সুখবর ই বললে চলে, রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। বৈধপথে বাংলাদেশের রেমিট্যান্স পাঠালে নগদ ২ শতাংশ প্রণোদনা বর্তমানে দিয়ে আসছে সরকার। তবে অগ্রণী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে আরও এক শতাংশ বেশি প্রণোদনা পাবে দেশের মানুষ। অর্থাৎ এ ব্যাংকে রেমিট্যান্স পাঠালে মিলছে নগদ ৩ শতাংশ প্রণোদনা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার গত ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে। চলতি অর্থবছরেও এটি কার্যকর রেখেছে। এটি যুগোপযোগী একটি পদক্ষেপ।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings