Bangladesh Online News | Site-Wide Activity
Nance Dam became a registered member
Sultana wrote a new post
নব্বই ভাগ মানবিক আবেগ রোবটে চীনের ইউবিটেক এমন মানবসদৃশ সঙ্গী রোবট এনেছে, যা মানুষের আবেগ বুঝে কথা বলতে পারে। আগের কথাও মনে রাখতে পারে এবং একাকিত্বের সঙ্গী হতে পারদর্শী। কদিনের মধ্যেই কয়েক হাজার অর্ডার পেয়েছে এই রোবট নির্মাতা সংস্থা।মানুষের মতো দেখতে, আবেগ বুঝতে পারে, কথা বলতে পারে, এমনকি একাকিত্বে সঙ্গীর শূন্যতা পূরণ করতে পারে– এতদিন যা শুধু কল্পকাহিনির অংশ ছিল, সেটিই এবার বাস্তবে নিয়ে এলো রোবট নির্মাতা সংস্থা ইউবিটেক।কিছুদিন আগে শেনঝেনে সংস্থাটি উন্মোচন করেছে নতুন ইউওয়ার্ল্ড ইউওয়ান সিরিজের মানবসদৃশ সঙ্গী রোবট। মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটানো, কথোপকথন চালিয়ে যাওয়া এবং আবেগ বুঝে প্রতিক্রিয়া দেওয়ার জন্য তৈরি এই রোবট এরই মধ্যে টেক দুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সংস্থাটি বলছে, ইউওয়ার্ল্ড ইউওয়ান সিরিজের রোবটের জন্য এরই মধ্যে ১৩ হাজারের বেশি প্রি-অর্ডার জমা পড়েছে।সংস্থার পরিকল্পনা, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই প্রথম দফার সরবরাহ শুরু করা হবে। চাহিদা অনুযায়ী মুখের গঠন, চুলের ধরন, পোশাক ও কণ্ঠস্বরের কিছু বৈশিষ্ট্য বদলে দেওয়ার সুযোগ রয়েছে। প্রিয় মানুষ বা পরিবারের সদস্যের চেহারার আদলেও এই রোবট তৈরি করা সম্ভব।ইউবিটেক দাবি করেছে, এই রোবটের প্রধান আকর্ষণ এর মানবসদৃশ অবয়ব। শরীরে ব্যবহার করা হয়েছে নরম সিলিকনের ত্বক। এতে রয়েছে ৮৮টি চলন অক্ষ, যার সহায়তায় মানুষের ৯০ শতাংশ স্বাভাবিক নড়াচড়া অনুকরণ করতে পারে। বুকে কয়েকটি সেন্সর যন্ত্র, চোখে ক্যামেরা, মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে মিলিয়ে কথা বলার ক্ষমতা একে আরও জীবন্ত করে তুলেছে। পূর্ণ চার্জে এটি প্রায় দুই থেকে চার ঘণ্টা টানা কাজ করতে পারে। নির্মাতা বলছে, এটির ভেতরে ২০টির বেশি মানবিক আবেগ ৯০ শতাংশের বেশি নির্ভুলতায় শনাক্ত করতে পারে। জানা গেছে, চীনে ৯ কোটির বেশি প্রাপ্তবয়স্ক একা থাকেন। বলতে গেলে তারা একাকিত্বে ভোগেন। অন্যদিকে, ১১ কোটি ৮০ লাখ প্রবীণ তাদের সন্তানদের থেকে আলাদা থাকেন। তাদের একাকিত্বকে খানিকটা দূর করতেই এমন রোবট তৈরির পরিকল্পনা করেছে প্রযুক্তি নির্মাতা ইউবিটেক। অনেকের ভেতরে প্রশ্ন কাজ করে, আদতে রোবট কি মানুষের মতো সব কাজ করতে পারে? এই প্রশ্নটা বহু দিনের। চর্চাও হয় এ নিয়ে হরহামেশা। সারাবিশ্বে মানুষের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে। কোথাও রোবট পানীয় তৈরি করছে, কোথাও আবার মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ম্যারাথন দৌড়াচ্ছে। কেউ আবার অবলীলায় ইস্ত্রি করা জামাকাপড় ভাঁজ করে ফেলছে। বিপণন বা বিজ্ঞাপনে রোবটকে নিয়ে কত কিছুই না বলা হচ্ছে। মানুষের মতো দেখতে রোবটের পোশাকি নাম হিউম্যানয়েড। কিন্তু অনেক সময় মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। কিছুদিন আগে বোস্টনে অনুষ্ঠিত হয়েছে রোবটিকস সামিট। সারাবিশ্বের বেশ কিছু হিউম্যানয়েড রোবট এতে প্রদর্শিত হয়। সেখান থেকে যেসব তথ্য পাওয়া গেছে, তাতে স্পষ্ট হয়েছে– এখনও রোবট মানুষের সঙ্গে সব ক্ষেত্রে পাল্লা দিতে প্রস্তুত নয়।হিউম্যানয়েডের কয়েকটি ব্রোশিয়ারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অনেকাংশেই মেলেনি। ইলন মাস্ক তাঁর অপ্টিমাস প্রটোটাইপের প্রদর্শন করেন। তাতে দেখা গেছে, এটি ছোট ছোট পা ফেলে জগিং করছে। এ ছাড়া ফিগার এআই উদ্ভাবিত তৃতীয় প্রজন্মের রোবট ফিগার জিরো থ্রি ঘর পরিপাটির কাজ করছে। ঘর পরিষ্কার করার কাজে এটি বেশ পারদর্শী। অন্যদিকে চীনের অ্যাজিবট ও ম্যাট্রিক্স রোবটিকস দাবি করেছে, তাদের তৈরি রোবট অতিথি আপ্যায়নে দক্ষ।অনেক রোবট ইতোমধ্যে মেশিন থেকে তৈরি কফি পরিবেশন করেছে; অতিথিদের বাড়ির চারপাশ ঘুরিয়ে বর্ণনা করেছে। কিন্তু রোবট তৈরি করা বেশির ভাগ সংস্থাই বলছে, যেসব হিউম্যানয়েড রয়েছে, সেসবের বেশির ভাগই দূরনিয়ন্ত্রিত, তাদের কাজের একটা নির্দিষ্ট ক্ষেত্র নির্ধারণ করা রয়েছে। তার চেয়ে বেশি কোনো কাজ তারা করতে পারে না। নির্মাতারা বলছে, এই ছোট ছোট কাজ করার জন্যই এদের তৈরি করা হয়েছে। নিও রোবটের কথাই সামনে আনা যেতে পারে। গত অক্টোবরে ওয়ানএক্স সংস্থা এর বাণিজ্যিক উন্মোচন করে। সংস্থাটি রোবটের বিজ্ঞাপন তৈরিতে বলেছিল, এই রোবট বাড়ির সব কাজ করতে পারে। কিন্তু এটি পরিচালনার দায়িত্ব পালন করবে মানুষই। সারাবিশ্বে রোবট তৈরির কাজ কিন্তু দাপিয়ে চলছে। হুন্ডাইয়ে বোস্টন ডায়নামিকসের অ্যাটলাস বা বিএমডব্লিউর কারখানায় হেক্সাগন রোবটিকসের ইয়নের পরীক্ষামূলক ব্যবহার চলছে। তবে এখনও এসব রোবট চূড়ান্ত রূপ পায়নি।সব মিলিয়ে রোবট ও মানুষের ভেতরে লড়াইটা কিন্তু উত্তেজনার পারদ চড়িয়েছে। গবেষকরা বলছেন, কে […]
Sultana wrote a new post
৭৩ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। এই সাফল্যের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’ এর ৭৫তম বার্ষিকী আয়োজনে অংশ নেবেন তিনি।মেধার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা করছেন। ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে আনিকা বলেন, তিনি রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রাখতে চান। বিশেষ করে শিশুদের অধিকার সংরক্ষণ ও নারী শিক্ষার প্রসারে কাজ করে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান তিনি।মেধার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা করছেন। ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে আনিকা বলেন, তিনি রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রাখতে চান। বিশেষ করে শিশুদের অধিকার সংরক্ষণ ও নারী শিক্ষার প্র […]
Sultana wrote a new post
স্বাধীনতা ঘোষণার মাঝেই বেলুচিস্তানে হামলা, ৪৫ সেনা নিহত! বিএলএ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানায়, নিরাপত্তা বাহিনীর বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিহতের কোনো সরকারি সংখ্যা প্রকাশ করেনি। ফলে বিএলএর দেওয়া হতাহতের দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেন, বিবৃতি প্রকাশের সময়ও তাদের যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছিল। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি অভিযান শুরু করেছে। এতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী যৌথভাবে অংশ নিচ্ছে।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।এর মধ্যেই বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তবে এ দাবিরও স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ গওয়াদর গভীর সমুদ্রবন্দরও এ প্রদেশে অবস্থিত।উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে বিএলএ, আর কয়েকটির সঙ্গে জড়িত থাকার দাবি করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এসব ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন […]
Sultana wrote a new post
ফুটবল ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতি শুরু করেছে স্পেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর নিউ জার্সিতে প্রথম অনুশীলনে নামে দলটি। তবে প্রথম সেশনে অংশ নেননি দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরো।স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ধকলের কারণে দুজনই পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। এ সময় দলের অন্য খেলোয়াড়রা নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে রন্ডো অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস পুনরুদ্ধারের কাজ করেন।সবচেয়ে বেশি নজর কেড়েছে লামিনে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা যায়। জানা গেছে, মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একই উরুতে চোট পেয়েছিলেন এই ১৯ বছর বয়সী উইঙ্গার। তবে আপাতত এটি গুরুতর কোনো সমস্যা নয় বলেই জানিয়েছে স্প্যানিশ শিবির। দলের মেডিকেল স্টাফ তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল। পরে ধীরে ধীরে তার খেলার সময় বাড়ানো হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে টানা তিনটি ম্যাচই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি।অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরো স্পেনের বিশ্বকাপ অভিযানে পাঁচটি ম্যাচে শুরু থেকেই খেলেছেন। নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিটই মাঠে ছিলেন তিনি। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে তুলে নেওয়া হয়।ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে এই দুই খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল, আর পোরো বক্সে দারুণ এক দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন।আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। স্পেনের লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা, আর […]
Sultana wrote a new post
ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিতে চায় সরকার: কৃষিমন্ত্রী আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বাড়ছে। সরকার ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশীদ।শনিবার (৭ জুন) দুপুরে চট্টগ্রামে মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।এ সময় কৃষিমন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এছাড়া জাটকা বন্ধে কার্যক্রর ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, কৃষিতে মধ্যস্বত্বভোগীদের রোধে ও কৃষকের ফলন বছর জুড়ে সরংক্ষণ করতে […]
Sultana wrote a new post
সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক একাউন্ট! জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন লেখক তামান্না সেতু।পোস্টে তিনি লেখেন, বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি।তামান্না সেতু আরও জানান, এ তথ্য তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন।এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা ওই অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান **মেটা**ও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।অতএব, শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি বর্তমানে তার ঘনিষ্ঠজনের দাবির ভিত্তিতেই জানা গেছে; এ বি […]
Sultana wrote a new post
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতা ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, দুই নেতা একই লক্ষ্য অর্জনে কাজ করছেন এবং ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।রোববার (০৫ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্প ও তার মধ্যে কোনো ফাটল নেই।তিনি বলেন, ট্রাম্প আমেরিকার জন্য যা ভালো, সেটাই করেন। আমি ইসরায়েলের নেতা হিসেবে দেশের স্বার্থে কাজ করি। ৯৯ শতাংশ ক্ষেত্রেই আমাদের অবস্থান এক। তবে যেকোনো পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুত্বের মতো কখনো কখনো মতপার্থক্য হয়। আমরা খোলামেলাভাবে আলোচনা করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমাধানে পৌঁছাই।আগামী সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যেতে পারেন উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বা তা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখাই উভয়ের অভিন্ন লক্ষ্য।ইরানের সঙ্গে চলমান সমঝোতা স্মারক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তার মতে, এখনই মূল্যায়নের সময় নয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র বা সেই সক্ষমতা অর্জন করতে না পারে।তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জনাজা প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, সেখানে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘ট্রাম্পকে হত্যা করো’ এ ধরনের স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসরায়েলে এমন কিছু কখনো শোনা যাবে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হ […]
Sultana wrote a new post
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তেল টার্মিনালে ইউক্রেনের হামলা রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল এমন অবকাঠামো, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।শনিবার দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি জানান, সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্যবস্তুগুলো দেশটির সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত। তার প্রকাশ করা একটি ভিডিওতে একটি ড্রোনকে লক্ষ্যবস্তুর দিকে উড়ে যেতে এবং হামলার পর আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।পরবর্তীতে বিবিসি ভিডিও ও ভৌগোলিক অবস্থান যাচাই করে নিশ্চিত করেছে যে, সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালটি হামলার শিকার হয়েছে।সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ শহরে বড় ধরনের ড্রোন হামলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, তেল টার্মিনালে আঘাত হানা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, সেন্ট পিটার্সবার্গ ও লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ইউক্রেনের ৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।নিরাপত্তাজনিত কারণে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানান বেগলভ। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির কারণে মোবাইল ইন্টারনেট সেবাও সাময়িকভাবে ব্যাহত হতে পারে।ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, হামলার লক্ষ্যবস্তু হওয়া তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এর বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ১ কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়াম পণ্য।এছাড়া ইউক্রেন দাবি করেছে, সেন্ট পিটার্সবার্গের নিকটবর্তী ক্রনস্টাডে অবস্থিত রাশিয়ার বাল্টিক নৌবহরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়া এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কিয়েভের দাবি, এসব হামলার ফলে রাশিয়ার তেল শোধন সক্ষমতার প্রায় ৪৩ শতাংশ অকার্যকর হয়ে পড়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ইউক্রেনের মতে, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো বৈধ সামরিক লক্ষ্য, কারণ যুদ্ধ পরিচালনার জন্য মস্কো জ্বালানি রপ্তানির আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জ্বালানি সরবরাহে সংকটের বিষয়টি স্বীকার করেন এবং দেশীয় বাজারে জ্বালানির সরবরাহ বাড়াতে একটি নতুন আইনে স্বাক্ষর করেন।শনিবার প্রকাশিত সর্বশেষ সামরিক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর এবং শনিবার সকালে ইউক্রেন থেকে ছোড়া ৫০০-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেন এসব হামলার মাধ্যমে যুদ […]
Sultana wrote a new post
পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে পুলিশ কর্ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত থাকাকালে মো. গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এতে বলা হয়, এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’র অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ মার্চ তিনি অভিযোগের জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন।একই বছরের ২৮ মার্চ তার ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়।প্রজ্ঞাপনে বলা, অভিযোগের গুরুত্ব বিবেচনায় ২০২৩ সালের ৩০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ১২ ডিসেম্বর দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।এর ভিত্তিতে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি ১০ মার্চ সেই নোটিশের জবাব দেন। তবে তদন্ত প্রতিবেদন, জবাব এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করে। এর ধারাবাহিকতায় নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি চলতি বছরের ১৭ জুন তাকে বাধ্যতামূলক অবসর প্রদানসূচক গুরুদণ্ড আরোপে অনুমোদন দেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’র দায়ে মো. গো […]
Sultana wrote a new post
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। অবসরে পাঠানো পুলিশের মধ্যে ১৪ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ১৭ অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং দুজন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।এতে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। তবে প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্ […]
Sultana wrote a new post
খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শোকার্ত সমর্থকদের হাতে উঠে এসেছে ‘প্রতিশোধের’ প্রতীক লাল পতাকা। শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে শত শত মানুষ এই লাল পতাকা নিয়ে শোকমিছিলে অংশ নেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা এই লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবেই তৈরি করেছেন। তিনি আরও বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান সরকারের প্রতি তারা স্পষ্ট আহ্বান জানাচ্ছেন।ইসলামি মনে করিয়ে দেন, খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তাঁর অবস্থান ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতীকী।এদিকে খামেনির জানাজায় অংশ নিতে আসা লাখ লাখ তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করতে দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, তেহরানসহ বিভিন্ন প্রদেশে ৫ হাজারেরও বেশি স্কুল এবং ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, খামেনির জানাজায় তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া বিশ্বের ১ […]
Sultana wrote a new post
খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড়! ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি মন্তব্য করেন, বিশ্বনেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে গভীরভাবে আনন্দিত করেছে।তিনি আরও বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের পারস্পরিক সম্পর্কের পথচলায় আজীবন অম্লান হয়ে থাকবে। খামেনির জানাজা উপলক্ষে তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি এ তথ্য জানিয়েছেন। তবে যেসব দেশ সাম্প্রতিক সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।যুক্তরাষ্ট্র এই ফি আরোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও তেহরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তি অনুসারে প্রথম ৬০ দিন জাহাজগুলোকে কোনো ফি ছাড়াই প্রণালি পার হতে দেওয়া হবে। তবে এই সময়সীমার পর কী নিয়ম চালু হবে, তা নিয়ে এখনো স্পষ্টতা নেই।রাষ্ট্রদূত ফাজলি বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামে বলেন, কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে, নতুন এই ফি আদায়ের ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই বিশেষ ছাড় বিবেচনা করা হবে।তিনি আরও জানান, হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান। প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে পড়ায় সেখানে সার্ভিস ফি আরোপ করা হবে। তবে এটিকে কোনো টোল বা জোর করে কর আদায় বলা যাবে না।ফাজলি বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, জাহাজের গতিবিধি তদারকি করা এবং প্রণালিতে বিপুল সংখ্যক […]
Sultana wrote a new post
আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলের পরিচয় প্রকাশ! ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় লাখ লাখ মানুষের সমাগম ছিল। খামেনির ৩ ছেলে মেইসাম, মাসুদ এবং মুস্তফা খামেনি বাবার জানাজায় অংশ নেন। তবে সেখানে দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে।তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আলি খামেনি ও পরিবারের অন্য চার সদস্যের কফিন রাখা অবস্থায় মোস্তফা, মাসুদ ও মেইসাম খামেনিকে কান্না করতে দেখা যায়। এ সময় তাদের চেহারা বিমর্ষ ছিল।মার্কিন সংবাদমাধ্যম সিনএনএন খামেনির ৩ ছেলের পরিচয় প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ৬৪ বছর বয়সী মোস্তফা একজন শিয়া ধর্মগুরু এবং প্রয়াত সর্বোচ্চ নেতার সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ। তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত এবং বর্তমানে তিনি ইরান সরকারের কোনো পদে নেই। তবে, ধর্মীয় মহলে তাকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়।খামেনির তৃতীয় পুত্র ৫২ বছর বয়সী মাসুদও একজন ধর্মগুরু। তিনি বাবার রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের পরিচালক। সংস্কারপন্থী সংবাদমাধ্যম ইরানওয়্যারের মতে, তিনি একটি বিশাল প্রচারযন্ত্র নিয়ন্ত্রণ করেন, যার একাধিক গণমাধ্যমের সঙ্গে সংযোগ রয়েছে।জানাজায় উপস্থিত আরেক ছেলে ৪৮ বছর বয়সী মেসাম খামেনির সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট। তিনি তার ভাই-বোনদের তুলনায় জনসমক্ষে তুলনামূলকভাবে কম জনসমক্ষে আসেন। মেসাম সর্বোচ্চ নেতার রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরেও কাজ করেছেন।জানাজায় আরও উপস্থিত ছিলেন, মোজতবার শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল এবং খামেনির জামাতা মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানি। তার চার বছর বয়সী কন্যা জাহরাকে ছোট কফিনে সমাহিত করা হয়।ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় আলি খামেনি ছাড়াও তার জা […]
Sultana wrote a new post
‘আদর্শকে হত্যা করা যায় না’ ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত দেশটির পুরো শীর্ষ নেতৃত্বকে চাইলে যুক্তরাষ্ট্র ‘এক আঘাতেই বা এক শটেই’ নিশ্চিহ্ন করে দিতে পারত।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলেছে, “মানুষকে হত্যা করা সম্ভব, কিন্তু আদর্শকে কখনোই মুছে ফেলা বা হত্যা করা যায় না”।সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত দেশটির পুরো শীর্ষ নেতৃত্বকে চাইলে যুক্তরাষ্ট্র ‘এক আঘাতেই বা এক শটেই’ নিশ্চিহ্ন করে দিতে পারত। ট্রাম্প আরও যোগ করেন, সম্ভাব্য কূটনৈতিক আলোচনার সুযোগ বিবেচনা করে এবং টেবিলে বসার মতো কাউকে অবশিষ্ট রাখার স্বার্থেই তারা এই হামলা চালাননি। এ ছাড়া জানাজায় ইরানিদের শোকের ঢল ও কান্না দেখে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে।ট্রাম্পের এই অহংকারপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) ইরান দূতাবাস তীব্র ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়:ইরান দূতাবাস ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখে, “আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনারা সুগন্ধির একটি পাত্র বা শিশি ভেঙেছেন মাত্র, যার সুবাস এখন চারদিকে ছড়িয়ে পড়েছে।”বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি নিয়ে কটাক্ষ করে বলা হয়, “আপনারা এসব বিষয় উপলব্ধি করতে পারবেন না, কারণ আপনাদের কোনো সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান—কোনোটিই নেই”।৪ জুলাই নিজেদের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা আমেরিকার পক্ষে ইরানিদের এই আবেগের গভীরতা বোঝা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করে।কোনো ব্যক্তিকে হত্যা করা গেলেও তার বিশ্বাস, চিন্তাধারা এবং জনমানুষের ওপর তার প্রভাবকে যে বুলেট বা বোমা দিয়ে স্তব্ধ করা যায় না, সেটিই ইরান তাদের এই কূটনৈতিক জবাবের মাধ্যমে স্পষ্ট করেছে।গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানজুড়ে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলায় দেশটির রাজনৈতিক ও সামরিক প্রধানরা এক স্থানে সমবেত হয়েছেন। এই পরিস্থিতিকে ঘিরে ট্রাম্পের নতুন হুমকি এবং ইরানের এই ঝাঁঝালো পাল্টা […]
Sultana wrote a new post
বিষাক্ত ধোঁয়ায় বন্দি পথচারী: প্রতিবাদ করলেই ধমক না হয় বুলেট ধূমপানে বাঁধা দেওয়ায় গুলি, ৬জন হাসপাতালেরাজপথে একজন ধূমপান করে পেছনে ১০ জনের নাকে ধোয়া যাচ্ছেপ্রতিবাদ করলে হুমকি, প্রাইভেটকারে চলাচলের পরামর্শখুলনায় তামাক বর্জন ও প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিতে কর্মশালা: প্রফেসর আকরামরাজধানীর ব্যস্ততম পুরানা পল্টন মোড়। অফিস ছুটির পর মানুষের উপচে পড়া ভিড়। ঠিক এই জনসমুদ্রের মাঝেই হেঁটে হেঁটে সিগারেট টানছেন এক যুবক। তার ঠোঁট থেকে নির্গত হওয়া ঘন ধূসর ধোঁয়া পেছনের বাতাসে মিশে যাচ্ছে। আর সেই বিষাক্ত ধোঁয়া বাধ্য হয়েই বুকে টেনে নিচ্ছেন পেছনে থাকা ১০ জনেরও বেশি সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছে স্কুলফেরত শিশু ও গর্ভবতী নারী। কেউ একজন মৃদুস্বরে একটু প্রতিবাদ করতেই উল্টো ক্ষেপে উঠলেন সেই ধূমপায়ী। চোখ রাঙিয়ে কর্কশ গলায় বললেন, “ধোঁয়া সহ্য না হলে প্রাইভেটকারে চড়েন, না হয় ইউরোপের দেশে গিয়ে বসবাস করেন!”এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানীর তোপখানা রোড, বিজয়নগর কিংবা নবনির্মিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। মেট্রো থেকে নেমে ফাঁকা জায়গায় এসেই একশ্রেণীর মানুষ হেঁটে হেঁটে সিগারেট টানতে শুরু করেন, যা পেছনের শত শত যাত্রীর জন্য দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি করে। কিন্তু এই অবিনয়ী আচরণের প্রতিবাদ করতে গিয়ে মানুষকে কেবল নাজেহালই হতে হচ্ছে না, কোথাও কোথাও ঝরছে রক্ত, বুক ঝাঁঝরা হচ্ছে বুলেটে।বড়দের সামনে ধূমপানের প্রতিবাদ: নোয়াখালীতে চলল এলোপাতাড়ি গুলিরাজধানীর বুকে যা কেবলই মৌখিক হাহাকার আর ধমক, নোয়াখালীর সোনাইমুড়ীতে তা রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে। বয়স্কদের সামনে প্রকাশ্যে ধূমপান করার প্রতিবাদ করায় সেখানে ঝরেছে রক্ত। উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড়ে গত বৃহস্পতিবার রাতে কয়েকজন চিহ্নিত যুবক প্রকাশ্যে ধূমপান করছিল।সামাজিক মর্যাদা ও বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে স্থানীয় কয়েকজন তাদের সেখানে ধূমপান করতে নিষেধ করেন। কিন্তু এই সামান্য অনুরোধে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে উল্টো চরম ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।এরই জের ধরে পরদিন শুক্রবার রাত ৯টার দিকে ৫ থেকে ৬টি মোটরসাইকেল যোগে ৮ থেকে ১০ জন যুবক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে হানা দেয়। তারা মোটরসাইকেল থেকে নেমেই সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। মুহূর্তের মধ্যে আনন্দমুখর মোড়টি রণক্ষেত্রে পরিণত হয়।মানুষ জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকে। ঘটনাস্থলেই ৬ জন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা গুলি করতে করতে পালিয়ে যাওয়ার পর পুরো এলাকায় এক থমথমে ও আতঙ্কিত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, হামলায় কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহের তীর স্থানীয় ‘হেলমেট বাহিনী’র দিকে।এই নৃশংস ঘটনা প্রসঙ্গে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন বলেন, “গুলিবিদ্ধ ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা ও ৪ জনকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।” পরে অবস্থার অবনতি হওয়ায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করেছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মুঠোফোনে বলেন, “ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধূমপান ছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা, সব কিছু তদন্ত করে দেখা হবে।”ধূমপানের নির্দিষ্ট স্থান চান পথচারীরা: বিশেষজ্ঞরা বলছেন নীরব মহামারিজনসমাগমস্থলে এমন বিশৃঙ্খলা ও সহিংসতার পরও অজ্ঞাত কারণে হেঁটে হেঁটে ধূমপান বন্ধে কোনো কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্ষুব্ধ পথচারীদের মতে, তামাকের এই আগ্রাসন রুখতে রাজধানীসহ প্রতিটি সিটি কর্পোরেশনে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান বা ‘ডেজিগনেটেড স্মোকিং জোন’ তৈরি করে দেওয়া উচিত। এতে ধূমপায়ীরা অন্যদের ক্ষতি না করে নিজেদের নেশা মেটাতে পারবে।চিকিৎসকদের মতে, পরোক্ষ ধূমপান আরও বেশি মারাত্মক। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সিনিয়র শিক্ষক ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন তামাকের এই ভয়াবহতা তুলে ধরে বলেন, “তামাকজনিত রোগ একটি নীরব মহামারিতে পরিণত হয়েছে। প্রতিবছর বাংলাদেশে প্রায় দুই লাখ মানুষ তামাকজনিত রোগে অকাল মৃত্যুবরণ করেন। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগসহ অসংখ্য রোগের অন্যতম প্রধান কারণ তামাক। লাখ লাখ পরিবার চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হ্রাস এবং অকাল মৃত্যুর কারণে আর্থিক ও সামাজিক বিপর্যয়ের মুখোমুখি।”তিনি আরও যোগ করেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তামাকের কারণে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়, তা তামাক থেকে অর্জিত সরকারি রাজস্বের তুলনায় বহুগুণ বেশি।তামাকমুক্ত বাংলাদেশের অঙ্গীকার ও দীর্ঘ পথচলাতামাক নিয়ন্ত্রণে দেশে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫’ প্রণীত হয়েছিল, যা পরবর্তীতে আরও সংশোধন ও বিধিমালা দ্বারা শক্তিশালী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ২০৪০ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ তামাকমুক্ত করার একটি জাতীয় অঙ্গীকার রয়েছে সরকারের।এই লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) তামাক বর্জন এবং এই সেবাগুলোকে স্বাস্থ্য ব্যবস্থায় টেকসইভাবে যুক্ত করার লক্ষ্যে একটি জাতীয় কর্মশালার আয়োজন করে। খুলনার রূপসা স্ট্যান্ড রোডের সিএসএস আভা সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন।খুলনা বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ চিকিৎসা খাতের নীতি-নির্ধারকদের উপস্থিতিতে বক্তারা বলেন, শিশু-কিশোরদের তামাকাসক্তি প্রতিরোধে এখন থেকেই স্কুল-কলেজ ভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একই সাথে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে তারা প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান।নোয়াখালীর বুলেটের ক্ষত আর রাজধানীর রাজপথের বিষাক্ত ধোঁয়া; উভয়ই মনে করিয়ে দেয়, তামাক শুধু স্বাস্থ্যের ক্ষতি করছে না […]
Sultana wrote a new post
জব্দকৃত সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটিকে ইরানি জনগণের জন্য একটি ঐতিহাসিক ও ‘বিশাল বিজয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।সোমবার কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতকালে তিনি ঘোষণা করেন, এই চুক্তির অধীনে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলারের ইরানি তহবিল অবমুক্ত করে দেশে ফেরত আনা হচ্ছে।রাষ্ট্রপতি জানান, এই অর্থ কাতারে আটকে থাকা মোট ১২ বিলিয়ন ডলারের একটি অংশ এবং বাকি অর্থ ফেরতের জন্য ইতিমধ্যে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হয়েছে। এই তহবিল মুক্তি এবং নিষেধাজ্ঞা শিথিলকরণের বিষয়টি সুইজারল্যান্ড আলোচনা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকে সম্মত হওয়া কাঠামোরই অংশ ছিল।যুদ্ধ ও বৈরী পরিস্থিতির মুখে ইরানি জনগণের অভূতপূর্ব দৃঢ়তার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তি এবং স্কুলছাত্রদের নির্মম হত্যাকাণ্ড সত্ত্বেও দেশের সাধারণ মানুষ, সশস্ত্র বাহিনী এবং সরকার রাষ্ট্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করে দেশটির পতন ঘটাতে তাদের সমস্ত সক্ষমতা ব্যবহার করেছিল, কিন্তু জনগণের অদম্য শক্তি ও ঐশ্বরিক সমর্থনে তাদের সেই হিসাব সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রপতি পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এটি তাদের পূর্ববর্তী শহীদ নেতার ঘোষিত নীতি এবং এই অবস্থান এখনো বলবৎ রয়েছে।আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে তিনি বলেন, ইরানের পরবর্তী সকল পদক্ষেপ কেবল দেশের অভ্যন্তরীণ প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের ঘোষিত নীতিমালার কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, তীব্র অনিচ্ছা সত্ত্বেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরায়েলকে এই চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে, যদিও ইসরায়েল এবং কিছু বিরোধী গোষ্ঠী এখনো এর বাস্তবায়নের বিরোধিতা করে চলেছে। চুক্তি-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ইরান সরকার ইতিমধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা শুরু করেছে এবং জনগণের স্বস্তি […]
Sultana wrote a new post
অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিলো ট্রাম্প প্র যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে আগ্রহীদের বিমান ভাড়া ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তারও ঘোষণা দেয়া হয়েছে।রোববার (২৮ জুন) মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।বার্তাসংস্থা রয়টার্স বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ওই মন্তব্য করেন। এর আগে গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের বিষয়ে বিভক্ত রায় প্রকাশ করে। ওই রায়ের পর মার্কওয়েন মুলিনের এই মন্তব্য সামনে এলো।মূলত বিভক্ত ওই রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার হাজার হাজার অভিবাসীর মানবিক সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেয়। আর এই মর্যাদাই এতদিন তাদের সংঘাত ও চরম দারিদ্র্যপীড়িত নিজ দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিয়ে আসছিল।মার্কওয়েন মুলিন বলেন, ‘হয় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্থায়ী বৈধ মর্যাদার আওতায় থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব’। তিনি আরও বলেন, ‘আমরা আপনাকে একটি বিমান টিকিট দেব। পাশাপাশি নিজ দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে প্রায় ২ হাজার ১০০ ডলারও দেয়া হবে। তবে আদালতের রায় এবং এই কর্মসূচির নাম থেকেই স্পষ্ট, অস্থায়ী সুরক্ষা মর্যাদা কখনোই স্থায়ী মর্যাদা নয়।’যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও সংকট থেকে পালিয় […]
Sultana wrote a new post
বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, চীনের শিল্প অবকাঠামো ও সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার মতো। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।রিজভী বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিশ্বনেতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার বক্তব্য এবং এ ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বনেতারা।তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর কর-সুবিধা প্রদান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় অবদান। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।চীনকে এমন একটি দেশ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, দেশটি অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে এখন বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখা যাচ্ছে।তার ভাষ্য, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুমুখী পররাষ্ট্রনীতির সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাই অনুসরণ করছেন।রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে নীতি গ্রহণ করা হয়েছে, বর্তমান কূটনৈতিক কার্যক্রমে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।তিনি মনে করেন, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয় নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ, গরিব ও নিম্ন আয়ের মানুষের ভরণপোষণ নিশ্চিত হয়।মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনার বিষয়ে আপত্তি জানিয়ে রিজভী বলেন, ছোট ছোট মুদির দোকানের আয় খুবই সীমিত। তাই তাদের ভ্যাটের আওতায় আনা উচিত হবে না। তবে যারা কর দেওয়ার সক্ষমতা রাখেন কিন্তু বিভিন্ন কারণে করের বাইরে থেকে যাচ্ছেন, তাদের করের আওতায় আনার পক্ষে মত দেন তিনি।বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে রিজভী বলেন, জনগণের সুখ-দুঃখ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সরকার পরিচালিত হবে। তার দাবি, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো জনগণের বড় ধরনের ক্ষতি হয় এমন কোনো নীতি গ্রহণ করেনি। নানা ষড়যন্ত্র ও চক্রান্তের পরও বিএনপিকে ধ্বংস করা যায়নি এবং দলের জনপ্রিয়তায়ও ধস নামানো সম্ভব হয়নি।সংবাদ সম্মেলনে তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রসঙ্গও তোলেন। রিজভী বলেন, কলকাতায় অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে একটি সড়ক ছিল। সেই নাম পরিবর্তন করা হয়েছে।এ বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি উল্লেখ করে রিজভী বলেন, উপমহাদেশের একজন খ্যাতিমান নেতার নামে থাকা একটি সড়কের নাম পরিবর্তন করা রুচিবিরোধী কাজ। তিনি বলেন, বাংলাদেশে ভারতের বিভিন্ন নেতার নামে প্রতিষ্ঠানের নাম এখন […]
Sultana wrote a new post
আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে রাজপথে এনসিপি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী শাসনামলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে দলটি।সোমবার (২৩ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। নির্দেশনায় এনসিপির সকল স্তরের নেতা-কর্মীকে আগামীকাল বিকেল পাঁচটায় নিজ নিজ জেলা ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে।দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, বিগত সরকারের সময়ের অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্দিহান। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন সংবাদমাধ্যমকে জানান, গুম ও গণহত্যার বিচার যেভাবে এগোচ্ছে, তাতে যথাযথ বিচার হওয়া নিয়ে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই তারা এই বিক্ষোভের ডাক দিয়েছেন।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মূল দলের পাশাপাশি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও আগামীকালকের এই বিক্ষোভ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মূলত আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক সক্রিয়তা মোকাবিলা এবং বিগত সময়ের অপরাধগুল […]
Sultana wrote a new post
সউদীতে শুটিংয়ে গিয়ে ইসলাম গ্রহণ করলেন 'ব্রেকিং ব্যাড’ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জনকার্লো এস্পোসিতো। টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা সউদী আরব সফরের সময় ইসলামে দীক্ষিত হন। সউদী আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এই অভিনেতাকে মসজিদের ভেতর প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের জীবনযাত্রা কার্লোকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে শুটিং চলাকালীন স্থানীয়দের আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে মুগ্ধ করেছে; যা শেষ পর্যন্ত তাকে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। বর্তমানে তিনি সউদী আরবে নির্মাণাধীন বড় বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ের কাজে সেখানে অবস্থান করছেন। দশকের পর দশক ধরে দীর্ঘ ক্যারিয়ারে কার্লো এস্পোসিতো হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তবে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজে তার অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের মাঝে বিশেষভাবে প্রশংসিত হয়। বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিন […]
Sultana wrote a new post
ইসরাইলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরাও ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা হুশিয়ারি দিয়েছে যে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো আবারও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হবে। সোমবার হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এই ঘোষণা দেন। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান বিমান হামলার কারণে গত আট এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি যখন চরম হুমকির মুখে, ঠিক তখনই হুথিদের এই নতুন উসকানি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।হুথিদের নতুন এই হুমকির ফলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং এই দুই জলপথকে যুক্ত করা সংকীর্ণ বাব আল-মানদাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়ল। এর আগে গাজা যুদ্ধ চলাকালীন হুথিরা লোহিত সাগরে একশরও বেশি হামলা চালিয়ে অন্তত নয়জন নাবিককে হত্যা করেছিল এবং চারটি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেসব হামলার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বৈশ্বিক জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছিল, যেখান দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলারের পণ্য আনা নেওয়া করা হতো।হুথিরা মূলত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এতদিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত থেকে দূরে ছিল এবং ইয়েমেনকে পুনর্গঠনের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে আলোচনাকে প্রাধান্য দিচ্ছিল। তবে চলমান উত্তেজনার মাঝে হুথিরা এবার ইসরাইলের জাফা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইয়েমেনের হুথি নেতৃত্ব, যা আনসার আল্লাহ নামেও পরিচিত, এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা লোহিত সাগরে ইসরাইলি শত্রুদের জন্য সামুদ্রিক নেভিগেশন সম্পূর্ণ এবং পরমভাবে নিষিদ্ধ ঘোষণা করছি। এই বিবৃতি প্রকাশের পর থেকে শত্রুপক্ষের যেকোনো চলাচল আমাদের সশস্ত্র বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে’। তারা আরও স্পষ্ট করেছে যে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং তাদের এই সামরিক অভিযান প্রতিরোধ অক্ষের সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে।ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এর আগে সতর্ক করে বলেছিলেন যে বাব আল-মানদাব প্রণালীর বর্তমান নিরাপত্তা দেখে শত্রুদের কোনো ভুল হিসাব করা উচিত হবে না, কারণ প্রতিরোধ যোদ্ধাদের দুটি জলপথই বন্ধ করার ক্ষমতা রয়েছে। হরমুজ প্রণালী ও বাব আল-মানদাব প্রণালী একসঙ্গে বন্ধ হয়ে গেলে পূর্ব ও পশ্চিমের মধ্যকার বৈশ্বিক নৌ-ব […]
Sultana wrote a new post
Sultana wrote a new post
বক্স অফিসে দাপট দেখাচ্ছে শাহিদের ‘ককটেল ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ককটেল ২’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের কারণে ছবিটির আয় বাড়ছে। উদ্বোধনী সপ্তাহান্ত পার হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বরং কর্মদিবসেও সন্তোষজনক ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করে আলোচনায় আসে ‘ককটেল ২’।স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে, অর্থাৎ মঙ্গলবার ছবিটি আরো ৬ কোটি ৬৫ লাখ রুপি আয় করেছে। ফলে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৬০ কোটি ৯০ লাখ রুপিতে।এদিকে বক্স অফিসে ছবিটির সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুরের ‘পেড্ডি’, ববি দেওলের ‘বন্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’, দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ এবং ‘হন্টেড থ্রিডি : ইকোজ অব দ্য পাস্ট’-এর মতো ছবির ভিড়েও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ‘ককটেল ২’।উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় রোমান্টিক-কমেডি ‘ককটেল’-এর ধারাবাহিক পর্ব হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি এবং রণদীপ হুদা। সে সময় ছবিটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও বড় সাফল্য পেয়েছিল।প্রথম ছবির জনপ্রিয়তাকে ভিত্তি করে নির্মিত এই নতুন পর্বটিও একই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মাত্র পাঁচ দিনের আয়ই ইঙ্গিত দিচ্ছে, খুব শিগগিরই ১০০ […]
Sultana wrote a new post
দেশজুড়ে বিশেষ অভিযান, আ.লীগের ৮৪ নেতাকর্মী আটক দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের বিশেষ অভিযানে হামলা ও নাশকতার আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগে ৮৪ জনকে আটক করা হয়েছে।সোমবার (২২ জুন) রাত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টভুক্ত, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- কেশব বিশ্বাস, মো. আনোয়ার হোসেন, মো. ফয়সাল আহাম্মেদ।  সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মো. তমিজ উদ্দিন এবং কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তারকৃতরা হলেন-থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মাদবর ও ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসু কন্ট্রাক্টর। লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি কামরান হোসেন রাজু, শেখ ফরিদ শাহীন ও নাজমুল ইসলাম রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক মামলায় রুবেল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রেপ্তারকৃতরা হলেন-পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আল-আমিন ও পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রেপ্তারকৃতরা হলেন-খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেজবাউর রহমান রিমন ভূঁইয়া, বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের মকবুল হোসেন এবং কাইমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন। বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির তালুকদার ও বাগধা ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ি পৌর যুবলীগের সদস্য আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভারে মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ। কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তারকৃতরা হলেন-কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুমন মিয়া, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ইয়াছিন এবং চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব। লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগকর্মী কামরুল হাসান প্রকাশ রাজু, শেখ ফরিদ শাহীন ও নাজমুল ইসলাম রাব্বি, পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেন ও সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটিতে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-১নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. কবির, রাঙামাটি সদর কৃষকলীগের সহসভাপতি চম্পক দাশ, ৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. নিজাম উদ্দীন, যুবলীগ সদস্য মো. ইলিয়াছ, লংগদু উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. ইসমাইল বেগ, ৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. জসিম, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সদস্য মো. নয়ন, নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান ও কাপ্তাই ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রাসেল। এছাড়া শাহাদত হোসেন জীবন, রাম প্রসাদ শীল, জাহিদুল ইসলাম বাবু, মো. সাইফুল ইসলাম, দুর্জয় কান্তি দে রিন্টু ও হাফিজুর রহমান। সাতক্ষীরার শ্যামনগরে বিল্লাল হোসেন ও সজিব নামে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গাজীপুরে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদুর রহমান তায়েফ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের ফুলপুরে গ্রেফতাররা হলেন-রূপসী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আঙ্গুর ফকির, বালিয়ার আওয়ামী লীগ কর্মী হুমায়ূন কবির, ছাত্রলীগ কর্মী রহিমগঞ্জের মো. রামিম ও গোদারিয়া গ্রামের রাতুল হাসান। ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মামুন হাওলাদার (মামুন মেকার), মো. সোহাগ হাওলাদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান র […]
Sultana wrote a new post
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্ন! মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও নিম্নমুখী হয়েছে। এর ফলে অপরিশোধিত তেলের দর চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে। খবর রয়টার্সের।বুধবার (২৪ জুন) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে লেনদেন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। এর আগের দিন মঙ্গলবারও দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলো ধীরে ধীরে স্বাভাবিক রুটে ফিরে আসতে শুরু করেছে। জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা কমে যাওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগও কিছুটা হ্রাস পেয়েছে, যা তেলের দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৯ লিটার (১৫৮.৯৮ লিটার) তেল থাকে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার প্রায় ১২৩ টাকা) ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম প্রায় ৯ হাজার ৪৩৫ টাকা, অর্থাৎ প্রতি লিটার প্রায় ৫৯ টাকা ৩০ পয়সা। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেলের মূল্য প্রায় ৮ হাজার ৯৬০ টাকা, যা প্রতি লিটারে প্রায় ৫৬ টাকা ৩৫ পয়সা।তবে এই মূল্য কেবল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের কাঁচামালের দাম। এর সঙ্গে শোধন ব্যয়, পরিবহন খরচ, শুল্ক এবং দেশীয় বিপণন ব্যয় যুক্ত হওয়ার পর স্থানীয় বাজারে জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে আশাবাদ বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।মঙ্গলবার ওমান ও ইরান হরমুজ প্রণালিতে নৌচলাচল সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে ট্রানজিট ফি বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছে। যদিও তেহরান এ দাবি প্রত্যাখ্যান করেছে।অন্যদিকে জাহাজ পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তিনটি সুপারট্যাংকার ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাতিসংঘের শিপিং সংস্থার তথ্যমতে, চলম […]
Sultana wrote a new post
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা! মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুরে পৌঁছেছেন।রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে।টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময়ে বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাই কমিশনার মিস সাহানারা মনিকা উপস্থিত ছিলেন।সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে ২ দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। এ সফরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীসহ সফরসঙ্গীরা এ হোটেলে থাকবেন।বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ও শাংগ্রি লা হোটেল পর্যন্ত ৫০ মিনিটে সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় প্রথম সফরে রয়েছেন তারেক রহমান।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।তারেক রহমান সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক এই সফর। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে অনেক দূর। সেই মালয়েশিয়াকে প্রথম রাষ্ট্রীয় সফরে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২২ জুন) সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবেন।সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং এর পরপরই উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পরে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন দুই প্রধানমন্ত্রী। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে পর্য […]
Sultana wrote a new post
মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল! আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে আজ ম্যাচের শুরুতেই গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার এ তরুণ স্ট্রাইকার।২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেয়া ইয়ামাল যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। আর এ গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি।এ গোল করার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন আধুনিক ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬-০ গোলের বিধ্বংসী জয়ের ম্যাচে যখন মেসি নিজের প্রথম বিশ্বকাপ গোল পান, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।আর্জেন্টাইন খুদে জাদুকরকে মাত্র ১৪ দিনের ব্যবধানে পেছনে ফেলে কনিষ্ঠ গোলদাতার তালিকায় ওপরে উঠে এলেন ইয়ামাল। একই সঙ্গে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল।স্প্যানিশদের মধ্যে তার ওপরে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভি যখন গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন।বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার সর্বকালীন রেকর্ডটি অবশ্য এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার দিন পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের মঞ্চে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা:১. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন ২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন ৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন ৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন ৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন ৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন ৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন ৮. লামিনে ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন ৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন ১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিনআটলান্টার এ ম্যাচে অভিজ্ঞ ও বয়স্ক দল নিয়ে মাঠে নামা সৌদি আরবকে শুরু থেকেই চেপে ধরেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের এ রেকর্ড গড়া গোলে […]
Sultana wrote a new post
ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স! ইরান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক। সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।ভ্যান্স বলেন, এই তিন মাসে তিনি অন্য সবার চেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেই বেশি কথা বলেছেন।তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন।তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না এবং তা অস্থিতিশীলতার কারণ ছিল, কিন্তু এখন একটি ইতিবাচক দিক সামনে আসছে।এদিকে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত চারপক্ষীয় আলোচনার প্রথম দফা বৈঠক শেষ হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার (২১ জুন) দেশটির আলোচক দলের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।সূত্রটির মতে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। প্রায় ৮০ মিনিট আলোচনা চলার পর অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে নিজেদের মধ্যে পরামর্শের সুযোগ দিতে বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়।তবে পরবর্তী অধি […]
Sultana wrote a new post
হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প! হরমুজ প্রণালিতে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি মেয়াদে কোনো ধরনের নৌ-টোল বা ফি আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত চুক্তি না হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিজেই ফি আরোপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।শনিবার (২০ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো টোল থাকবে না। যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়।তিনি জানান, ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময় শেষ হওয়ার পরও যদি একটি চূড়ান্ত চুক্তি না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে অভিভাবকসুলভ ভূমিকা পালন করেছে, তার ব্যয় আদায়ের জন্য ফি আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে।ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক ঘোষণার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের কারণে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম জানিয়েছে, চুক্তির সব শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে মার্কিন বাহিনী সতর্ক ও সক্রিয় রয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক আছে।সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এই নৌপথে যেকোনো উত্তে […]
Sultana wrote a new post
হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রল যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ তার কয়েকজন সহযোগী সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে দেশটির পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসনাত আবদুল্লাহর কাছেও ঘটনার বিষয়ে পুলিশ জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্থানীয় সময় শুক্রবার বিকেলে (১৯ জুন) কেমব্রিজ শহরে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগকারী জুবায়ের আহমেদ বলেছেন, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা তার পথ আটকে মারধর করেছেন। তার তলপেটে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে। তাতে সেখানে হালকা জখম হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত হাসনাত আবদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।তবে জুবায়েরের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতা। আর সংগঠনটি শনিবার (২০ জুন) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও এনসিপি ইউকে অ্যালায়েন্সের ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।মামলার বাদী জুবায়ের আহমেদ জানিয়েছেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে কর্মরত। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য ফুড ডেলিভারির (খাবার সরবরাহ) কাজও করেন। তিনি একসময় সিলেট জেলা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।জুবায়ের বলেছেন, ঘটনার দিন তিনি মোটরসাইকেলে করে খাবার সরবরাহের কাজে বের হয়েছিলেন। একপর্যায়ে একটি সাদা রঙের গাড়ি ট্রাফিক নিয়ম অনুযায়ী তাকে অগ্রাধিকার (গিভওয়ে) না দিয়ে বেপরোয়াভাবে চলে যায়। এর প্রতিবাদ জানাতে তিনি গাড়িটিকে অনুসরণ করতে শুরু করেন। তখন তিনি জানতেন না যে গাড়িটিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অবস্থান করছিলেন।জুবায়ের বলেন, কিছু দূর যাওয়ার পর গাড়িটি রাস্তার মধ্যে থামে। পরে আরেকটি গাড়িও সেখানে এসে দাঁড়ায়। এ সময় এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা জাকির চৌধুরী তার মোটরসাইকেলের গতি রোধ করেন। এরপর হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এসে তাকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারেন। আমি তখন হেল্প হেল্প বলে চিৎকার করি এবং আত্মরক্ষার চেষ্টা করি। আশপাশের লোকজন চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।জুবায়ের আরও দাবি করেন, হামলাকারীদের একজনের হাতে ছুরি ছিল এবং তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। এ সময় তার তলপেটের বাঁ পাশে হালকা আঘাত লাগে। ঘটনার পর রক্তমাখা পোশাকসহ তিনি বিষয়টি পুলিশকে জানান।জুবায়েরের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের কাছাকাছি থাকা একজন শ্বেতাঙ্গ নারী প্রত্যক্ষদর্শী পুলিশে ফোন করেন। পরে ওই নারী তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ গিয়ে তার বক্তব্য নেয় এবং অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে।এরপর কেমব্রিজে এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে বক্তব্য নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশ হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে বলে এই এনসিপি নেতার আইনি সহায়তা দেওয়া একজন আইনজীবী জানান। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, পুলিশ হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য ও বক্তব্য চেয়েছে।এদিকে এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা জাকির চৌধুরী বলেন, অভিযোগকারী জুবায়ের আহমেদকে তিনি আগে থেকেই চিনতেন। জুবায়ের প্রায় দুই বছর তার রেস্তোরাঁয় কাজ করেছেন। ঘটনার দিন কেমব্রিজে হাসনাত আবদুল্লাহকে দেখতে পেয়ে জুবায়ের মোটরসাইকেলে করে তাদের গাড়িকে অনুসরণ করতে শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে জুবায়ের তাদের গাড়ির পেছনে পেছনে চলছিলেন। একপর্যায়ে তারা তাকে থামিয়ে জানতে চান, কেন তিনি তাদের অনুসরণ করছেন।জাকির চৌধুরী দাবি করেন, ওই সময় জুবায়ের তার হেলমেট খুলে হাসনাত আবদুল্লাহর দিকে এগিয়ে যান এবং আক্রমণাত্মক আচরণ করেন। এ কারণে তাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। তবে তাকে মারধর করা হয়েছে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে—এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।জাকির চৌধুরী বলেন, ‘আমরা তাকে আক্রমণ করিনি। তাকে শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’যুক্তরাজ্য পুলিশ ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ না পাওয়ায় তদন্তটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঘটনার বিষয়ে পুলিশের কাছে অনলাইনে একটি বিবৃতি দিয়েছেন বলে জানান জাকির চৌধুরী।এ ঘটনার তদন্তে অগ্রগতি জানতে চেয়ে আজ রোববার লন্ডন পুলিশকে মেইল করা হয়েছে। এখনো তাদের কাছ থেকে জবাব পাওয়া যায়নি। আর ঘটনার বিষয়ে জানতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, বিষয়টি দেখভালের জন্য এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, এ ঘটনায় একজন শ্বেতাঙ্গ নারীসহ দুজন প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশের কাছে বক্তব্য দিয়েছেন। একজনের ভাষ্যমতে, ঘটনাস্থলে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে জুবায়ের আহমেদ নামের ব্যক্তিকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।আরেক প্রত্যক্ষদর্শীর বিবরণে বলা হয়েছে, তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজনকে এক ব্যক্তিকে টানাহেঁচড়া করতে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি গতকাল ১৯ জুন শুক্রবার বিকেল ৪টা ১৯ মিনিটের কিছু আগে ঘটে। পরে হামলাকারীরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। সাক্ষী দাবি করেছেন, গাড়িটি চলে যাওয়ার আগে তিনি এর রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম হন।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির অধীন অক্সফোর্ড বাংলা সোসাইটি আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে ১৩ জুন য […]
Sultana wrote a new post
১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের মে পর্যন্ত এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা একই সময়ের মধ্যে সর্বোচ্চ আদায়।এনবিআরের মতে, রাজস্ব আহরণে এ প্রবৃদ্ধি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজস্ব ব্যবস্থাপনা জোরদারের ইতিবাচক প্রতিফলন।এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ০২ শতাংশ। চলতি অর্থবছরে এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। তবে মে পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা এবং অর্জনের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ।এনবিআরের তথ্য অনুযায়ী, প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগে ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে ১২ দশমিক ৫৪ শতাংশ। এদিকে জুন মাসের প্রথম ২০ দিনেই ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর ফলে ২০ জুন পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা, যা গত অর্থবছরের মোট আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার চেয়েও বেশি।এনবিআর আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় সম্ভব হবে। সে ক্ষেত্রে অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড হবে। যদিও এ পরিমাণ আদায় সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৮ হাজার কোটি টাকা কম থাকবে, তবুও গত অর্থবছরের তুলনায় প্রায় ৪৩ হাজার ১৫৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজস্ব আদায়ের গতি বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব টাস্কফোর্স বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি কর আদায় বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।কর ফাঁকি শনাক্ত করে রাজস্ব পুনরুদ্ধার, অডিট মামলার দ্রুত নিষ্পত্তি, উৎসে কর ও ভ্যাট আদায়ের কার্যক্রম জোরদার, পোস্ট ক্লিয়ারেন্স অডিট এবং রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগের কারণে রাজস্ব প্রশাসনের কার্যক্রমে গতি এসেছে বলে দাবি করেছে সংস্থাটি।দেশের উন্নয়ন ও ব্যয় নির্বাহে প্রয়োজনীয় রাজস্ব আহরণে এন […]
Sultana wrote a new post
আর্জেন্টিনার আরেকটি মহারণ আর্জেন্টিনা যেখান থেকে কাতার বিশ্বকাপ শেষ করেছিল, সেখান থেকেই এবার বিশ্বকাপ শুরু করেছে। গত চারটা বছর বিশ্বকাপ নিয়েই কাজ করেছে আর্জেন্টিনা। দলের কোচ লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি—দুজন মিলেই একই দলটাকে তৈরি করার কারিগর। মূলত তাদের দুজনের পরামর্শেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কাতার বিশ্বকাপে খেলা ১৭ জন ফুটবলার রয়েছেন এবারের দলে। সঙ্গে কিছু তরুণ শক্তি দলে যোগ দিয়েছেন। সেই দলটা নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে ফুটবল দুনিয়ায় নতুন এক আর্জেন্টিনাকে তুলে ধরেছে। মেসি হ্যাট্রিক করায় মেসির প্রতি ফুটবল দর্শকের নজরটাও বেশি। প্রথম ম্যাচের পরই মেসিময় হয়ে গেছে ফুটবল দুনিয়া|যারা আর্জেন্টিনার সমর্থন করেনও না, তারা মেসিময় ফুটবল দেখেছেন। সব আলো মেসির ওপর থাকলেও আর্জেন্টিনা দলে রয়েছে ইতিহাস সৃষ্টি করা আরও ফুটবলার। মেসিকে চারপাশ থেকে যারা আলো ছড়ান তারাও আর্জেন্টিনার শক্তির ভিত গড়ে দেওয়ার কারিগর। কথাটা কখনোই অস্বীকার করনে না মেসি।অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, টটেনহামের ক্রিশ্চিয়ান রোমেরো, বেনফিকার নিকোলাস ওতামেন্দি, তাগলিয়াফিকো, ইন্টার মিয়ামির রদ্রিগো ডিপল, লিভারপুলের ম্যাক অ্যালিস্টার, চেলসির এনজো ফার্নান্দেজ, অ্যাতলিকো মাদ্রিদের ম্যাউয়েল মনিলা, ইন্টার মিলানের লাউতেরা মার্টিনেজ, আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজের মতো ফুটবলাররা মেসির চারপাশে ঘিরে রেখেছে। মেসির বয়স এখন ৩৮, আর দুদিন পর মেসির জন্মদিন। ৩৯ এ পা রাখবেন। তার আগে মেসি আরেকটা বিশ্বকাপের দুয়ারে এগিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচ জয় করে সেই বার্তাই দিয়েছেন। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ। হুলিয়ান আলভারেজ বলেছেন, ‘আমরা মেসির জন্য বিশ্বকাপ জেতার চেষ্টা করব। ইতিহাসের সেরা ফুটবলারের দুই বার বিশ্বকাপ জেতাটা তারই প্রাপ্য।’ শুধু নিজের দলেরই নয়, প্রতিপক্ষের ফুটবলাররাও মেসিকে সমীহ করছেন। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার স্লাজার মেসিকে বিশ্বসেরা ফুটবলারের খেতাব দিয়ে বলেন, ‘মেসি এমন একজন ফুটবলার যিনি এতটা দীর্ঘ সময় ধরে অবিশ্বাস্য রকমের উঁচুমানের পারফরম্যান্স করে আসছেন। তাকে নিয়ে নেগেটিভ কথা বলার মতো সাহস আমার নেই। তবে মাঠে যখন নামব, তখন আমারও দায়িত্ব থাকবে মেসিকে ঠেকাও।’অস্ট্রিয়া নাম শুনলে মনে হতে পারে সহজেই উতরে যাবে। ইতিহাস বলছে আর্জেন্টিনাকে একবার হারিয়েছে অস্ট্রিয়া, ১৯৬৬ সালে। ৮০-তে জিতেছে, ৯০-এ ড্র করেছিল আর্জেন্টিনা। ওসব নিয়ে ভাবতে রাজি না কোচ। ইউরোপিয়ান কোনো ফুটবল দলকে সহজেই ছেড়ে দেওয়া যায় না। মেসিদের কোচ স্কালোনি সেটা ভালোই জানেন। তাই অস্ট্রিয়ার বিপক্ষেও সজাগ আর্জেন্টিনা। হাইভোল্টেজ ম্যাচ হিসাবেই দেখছেন কোচ।আজকের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। যেমন প্রথম আলজেরিয়ার বিপক্ষে ইনজুরির কারণে খেলেননি উইংব্যাক মনিলা। গঞ্জালো খেলেছেন। তিনি অস্ট্রিয়ার বিপক্ষে খেলবেন না ইনজুরির কারণে। আর্জেন্টিনা দলে অনেকই ইনজুরিতে রয়েছেন। এসব নিয়ে দলের মেডিক্যাল টিমও ব্যস্ত। বারবার আপডেট জানাতে হচ্ছে ।স্কালোনি প্রতিটা ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করছেন। মোদ্দা কথা হচ্ছে—আর্জেন্টিনা যে ফর্মে রয়েছে, তাতে একটা কথা নিশ্চিত করেই বলা যায়—আজ আর্জেন্টিনার আরেকটি মহারণ দেখবে ফুটবল দুনিয়া।‘জে’ গ্রুপে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ৩ পয়েন্ট করে পেয়েছে। অন্য দুই দল, জর্ডান আলজেরিয়া। পয়েন্ট-শূন্য। অস্ট্রিয়া জিতেছিল জর্ডানের বিপক […]
Sultana wrote a new post
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল! মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা। দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে আনচেলত্তির দলের বিপক্ষে।রেফারির ম্যাচের শেষ বাঁশি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ব্রাজিল সমর্থকদের উল্লাস। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এতে স্বস্তি মিললেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব নিকাশে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই। ব্রাজিল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো কয়েকটি গোলের প্রত্যাশা ছিল ব্রাজিল সমর্থকদের। এই অর্ধে ব্রাজিলের একটি গোল বাতিল হলেও হাইতি যথেষ্ট দাপট দেখিয়েছে। ব্রাজিলের গোলরক্ষক কমপক্ষে ২-৩ টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। একটি গোললাইন সেভও হয়েছে। হাইতি ব্রাজিলের তুলনায় সব সূচকে পিছিয়ে। এরপরও হাইতির খেলা আজ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ডিফেন্স একাধিকবার ভাঙন ধরাতে পেরেছে অপেক্ষাকৃত দুর্বল দলটি। যা ব্রাজিলের কোচ আনচেলত্তির জন্য অত্যন্ত ভাবনার। টানা দুই ম্যাচ হেরে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে এরপরও ব্রাজিলের বিপক্ষে খানিকটা লড়াকু পারফরম্যান্স হাইতির বড় প্রাপ্তি। ব্রাজিল হাইতির জালে পাঁচ বার বল পাঠালেও বৈধ গোলের সংখ্যা তিনটি। দুই অর্ধে একটি করে গোল বাতিল হয় ব্রাজিলের। আরেকটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ২৩ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের সুচনা করেন কুনহা। গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। ফিরতি বলে কুনহা গোল করেন। ১৩ মিনিট পর পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র কুনহার উদ্দেশে বাড়ান নিখুঁত এক পাস। গোল করতে ভুল হয়নি। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলদাতা ভিনিসিয়ুস নিজেই। পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে তার উদ্দেশ্যে […]
Sultana wrote a new post
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো! প্রথম ম্যাচের প্রথমার্ধের গোলশূন্য ভেঙে দ্বিতীয়ার্ধের শুরুতেই মিলল কাঙ্ক্ষিত সেই গোল। আর তাতেই ইতিহাস গড়ে ফেলল সহ-আয়োজক মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) গুয়াদালাহারার ঘরের মাঠে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে লা ট্রি-রা। দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ও গোলকিপারের মারাত্মক সমন্বয়হীনতার সুযোগ নিয়ে মেক্সিকোর হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লুইস রোমো। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের বৈতরণি পার হলো স্বাগতিকরা।ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ হাতছাড়ার মহড়া দিলেও, দ্বিতীয়ার্ধের ঠিক ৫০ মিনিটের মাথায় গুয়াদালাহারার গ্যালারিকে উল্লাসে মাতান লুইস রোমো। গোলটি অবশ্য উপহার হিসেবেই পেয়েছে মেক্সিকো। লাল-সবুজদের একটি আক্রমণাত্মক ক্রস ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ।কিন্তু বলের নাগাল পাওয়ার আগেই তিনি নিজের এক ডিফেন্ডারের সাথে মারাত্মকভাবে ধাক্কা খান এবং বলটি হাত থেকে ফেলে দেন। ফাঁকায় বল পেয়ে মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো একটুও ভুল করেননি; নিখুঁত ও জোরালো এক ভলিতে বল ফাঁকা জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর পর আজ কোরিয়া বধ- টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র টেবিলের শীর্ষে মেক্সিকো। অন্যদিকে আজ হেরে যাওয়া দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩। গ্রুপের বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের ম্যাচটি ড্র হওয়ায় তাদের ঝুলিতে আছে মাত্র ১ পয়েন্ট করে। ফলে সমীকরণ অনুযায়ী এক ম্যাচ বাকি থাকতেই মেক্সিকোর শীর্ষ দুইয়ে থাকা এবং সেই সাথে শেষ ৩২-এ ওঠা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে। কোরিয়ানদের রুখে দিয়ে ঘরের মাঠে […]
Sultana wrote a new post
মোজতবা খামেনি  তেহরান নয়, চুক্তির জন্য মরিয়া ছিলো ওয়াশিংটন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের নতুন সমঝোতা স্মারক নিয়ে এক বড় দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তার দাবি, এই চুক্তির পেছনে ইরানের কোনো তাগিদ ছিলো না, বরং মার্কিন প্রশাসনের তীব্র আগ্রহ এবং একপ্রকার রাজনৈতিক চাপের ফলেই শেষ পর্যন্ত এই সমঝোতা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আনুষ্ঠানিক এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’তেহরানের কর্মকর্তারা কূটনৈতিক আলোচনা ও প্রক্রিয়ায় যথেষ্ট আন্তরিক ছিলেন। তবে চুক্তিটি সফলভাবে সম্পন্ন করার পেছনে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেই সবচেয়ে বেশি তৎপরতা ও আগ্রহ দেখা গেছে।তার ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট এই সমঝোতা বাস্তবায়নের জন্য বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ করেছেন।চুক্তি নিয়ে নিজের কিছু আপত্তি ছিল বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তবে ইরানি জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষার বিষয়ে প্রেসিডেন্টের প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই তিনি এতে অনুমোদন দিয়েছেন বলে জানান।মোজতবা খামেনি আরও বলেন, চুক্তির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে ইরান তা মেনে নেবে না। দেশের জনগণকে তিনি চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।প্রতিবেদন অনুযায়ী, জি-৭ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত এক নৈশভোজে সমঝোতা স্মারকটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষরের পর ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সমঝোতা দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা করবে।‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই চুক্তির অন্যতম শর্ত হলো লেবাননসহ বিভিন্ন সামরিক ফ্রন্টে সব ধরনের যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ করা।চুক্তি অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এক মাসের মধ্যে ইরান সীমান্তের আশপাশ থেকে মার্কিন বাহিনী ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।বিনিময়ে ইরান আগামী ৬০ দিন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরা […]
Sultana wrote a new post
প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য দেন।জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। চারটি নতুন ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত—এই তিনটির নাম নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়।অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। তাঁর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে।নামকরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে নামকরণের প্রক্রিয়া ও গণশুনানি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও তোলা হয়।সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছেন। নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। অন্য এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘দিগন্ত’ নাম দেওয়া হয়েছে। তার দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নাম মিলে যাওয়াকে তিনি কাকতালীয় বলে দাবি করেন।প্রতিমন্ত্রী শাহে আলমের এই ব্যাখ্যার পরেও বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা চলতে থাকে।এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে জেলা প্রশাসকের বরাত দিয়ে জানানো হয়েছে, বগুড়ার মোকামত […]
Sultana wrote a new post
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত? দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করে বাজুস। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণালঙ্কারে ওপর ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরি প্রতি ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমে ৯ হাজার ১৩ টাকা।এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।এর আগে গতকাল ১৮ জুন সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণালঙ্কার বিক্রি হয়েছে।ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রুপার অলঙ্কার কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে।২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন প […]
Sultana wrote a new post
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডারসহ নিহত ৪ লেবাননের কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর পৃথক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি ব্যাটালিয়ন প্রধানসহ অন্তত চার সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচ সেনা। এদিকে, এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়ে এর প্রতিশোধ নেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই পাল্টা হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘মধ্যরাতের পর কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর একটি সন্দেহভাজন ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডোর গেদালিয়া বেন সিমহন এবং তার ট্যাংকের অন্য তিন ক্রু সদস্য নিহত হন।’৩২ বছর বয়সি বেন সিমহন গত এপ্রিল মাসে এই ব্যাটালিয়নের দায়িত্ব নিয়েছিলেন, ‘যখন এর আগের কমান্ডার দক্ষিণ লেবাননে গুরুতর আহত হন। এই প্রাণঘাতী হামলার মাত্র কয়েক ঘণ্টা পর একই গ্রামে হিজবুল্লাহর আরেকটি বিস্ফোরক ড্রোন ইসরাইলি কমান্ডো ব্রিগেডের ওপর আঘাত হানে। এতে এক রিজার্ভ অফিসার গুরুতর আহত হওয়াসহ মোট পাঁচ ইসরাইলি সেনা জখম হন।’এই রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরাইলি বিমান বাহিনী লেবাননের নাবাতিয়েহ, বেকা উপত্যকাসহ অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে তীব্র বোমাবর্ষণ শুরু করে। আইডিএফের দাবি, হিজবুল্লাহর পুনঃপুন যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা এই হামলা চালিয়েছে এবং এতে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসসহ বেশ কিছু প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই ইসরাইলি বিমান হামলার কারণে বহু এলাকায় হতাহতদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এই নতুন সহিংসতা চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ)-কে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও ইসরাইল এই চুক্তির অংশ ছিল না। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের তাদের নিয়ন্ত্রিত বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে, যা ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের শামিল বলে গণ্য করা হচ্ছে। এই উত্তেজনার জের ধরেই সুইজারল্যান্ডে নির্ধারিত মার্কিন-ইরান শান্তি আলোচনা স্থগিত হয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।চুক্তিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে রাজনৈতিক বিরোধও স্পষ্ট হয়ে উঠেছে। ইসরাইলি কট্টরপন্থী নেতারা এই চুক্তির তীব্র সমালোচনা করছেন। ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ইসরাইলি সেনাদের রক্তের বিনিময়ে কোনো মার্কিন চুক্তির তোয়াক্কা করা হবে না এবং পুরো লেবাননকে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত। অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট ইসরাইলকে মার্কিন-ইরান চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এবং ওয়াশিংটনকে ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করার অনুরোধ করেছেন।উল্লেখ্য, গত মার্চ মাসে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরাইলে নতুন করে রকেট হামলা শুরু করে, যার জবাবে ইসরাইল লেবাননে পূর্ণমাত্রার আক্রমণ চালায়। জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে লেবাননে এ পর্যন্ত ৩,৮০০-র বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, অন্যদিকে ইসরাইলের পক্ষে ৩৫ জন সেনা নিহত হয়েছেন। ওপরে ওপরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা চললেও মাঠপর্যায়ের এই ভয়াবহ সহিংসতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি প্র […]
Sultana wrote a new post
সুদ পরিশোধের ব্যয় প্রাক্কলন নিয়ে প্রশ্ন! বাজেটে সুদ পরিশোধে ব্যয় প্রাক্কলনের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত বরাদ্দ অনেক কম দেখানো হয়েছে। আবার পরবর্তী দুই অর্থবছরে এ খাতে বড় ধরনের বৃদ্ধি প্রক্ষেপণ করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশ করা বাজেট দলিলে ২০২৪-২৫ অর্থবছরে সুদ পরিশোধ খাতে সরকারের প্রকৃত ব্যয় দেখানো হয় এক লাখ ৩৬ হাজার ১০০ কোটি টাকা। অথচ ২০২৬-২৭ অর্থবছরে সুদ পরিশোধ খাতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ এক লাখ ২৭ হাজার কোটি টাকা রাখা হয়েছিল। সংশোধিত বাজেটেও একই পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থবছরের প্রথম ৯ মাসেই এ খাতে প্রায় এক লাখ কোটি টাকা ব্যয় হয়েছে। সেই হিসাবে অর্থবছর শেষে মোট ব্যয় অন্তত এক লাখ ৩৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আগামী অর্থবছরেও এ ব্যয় কমার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন খোদ অর্থ বিভাগের কর্মকর্তারা। বিশেষ করে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের চাপ বাড়তে থাকায় বাজেট প্রণয়নের আগে ইআরডি এ খাতে অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল।পরবর্তী বছরগুলোতে এ খাতে ব্যয়ের বড় ধরনের বৃদ্ধি ধরা হয়েছে, যা বাস্তবসম্মত মনে করছেন কর্মকর্তারা। ২০২৭-২৮ অর্থবছরে সুদ পরিশোধের ব্যয় এক লাখ ৪২ হাজার ১০০ কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে এক লাখ ৬২ হাজার ৭০০ কোটি টাকায় পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।অর্থ বিভাগের মধ্যমেয়াদি সামষ্টিক নীতি বিবৃতির প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। ২০২৭-২৮ অর্থবছরে তা বেড়ে হবে ২৯ লাখ ৫৬ হাজার ৭০০ কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছর শেষে ঋণের পরিমাণ পৌঁছাবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায়।বাজেটের হিসাব মেলাতে কম বরাদ্দ?নীতি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সুদ পরিশোধ, ভর্তুকি এবং স্থানান্তর ব্যয়ের মতো খাতগুলো সরকারের পরিচালন ব্যয়ের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে এবং আগামী কয়েক বছরেও এ চাপ অব্যাহত থাকতে পারে।অর্থ বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের সুদ পরিশোধ খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, তা দিয়ে প্রকৃত ব্যয় নির্বাহ করা কঠিন হতে পারে। তবে বাজেটের সামগ্রিক হিসাব মেলাতে আপাতত এ পরিমাণ বরাদ্দ দেখানো হয়েছে। উন্নয়ন বাজেটের বিভিন্ন খাতে যে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, তার পুরোটা ব্যয় না হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সংশোধিত বাজেটে সেসব খাত থেকে অর্থ স্থানান্তর করে সুদ পরিশোধের বরাদ্দ বাড়ানো হতে পারে। প্রকৃত ব্যয় আরও বেশি হলে অন্যান্য খাতের অব্যবহৃত অর্থ থেকেও তা সমন্বয় করা হতে পারে।গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অসংগতিপূর্ণ বরাদ্দ নির্ধারণের বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে কোনো জবাব দেননি।বিশেষজ্ঞ মতসাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ সমকালকে বলেন, বাংলাদেশের বর্তমান ঋণ পরিস্থিতি ও সুদ ব্যয়ের প্রবণতা বিবেচনায় এ খাতে ব্যয় ধারাবাহিকভাবে বাড়ারই কথা। নিকট ভবিষ্যতে সুদ পরিশোধ ব্যয় কমার কোনো সুযোগ নেই। তাই বাজেট প্রণয়নের সময় শুধু নতুন বরাদ্দ নয়, আগের অর্থবছরের প্রকৃত ব্যয় এবং সংশোধিত বাজেটের বাস্তব চিত্র নিয়েও আরও গভীর আলোচনা হওয়া প্রয়োজন।অর্থনীতিবিদরা বলছেন, সুদ পরিশোধের মতো একটি বাধ্যতামূলক ব্যয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত প্রাক্কলন না থাকলে তা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ সমকালকে বলেন, বাংলাদেশের বাজেট প্রস্তাব ও চূড়ান্ত বাজেটে প্রায়ই এমন কিছু লক্ষ্যমাত্রা ও বরাদ্দ রাখা হয়, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। উদাহরণ হিসেবে তিনি রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধ বাবদ যে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা তা বাস্তবসম্মত নয়। বিদ্যমান ঋণের পরিমাণ ও সুদের চাপ বিবেচনায় এ ব্যয় কমার সুযোগ নেই; বরং বাড়বে। মাসরুর রিয়াজ আরও বলেন, প্রায় প্রতি বছরই বাজেট সংশোধনের উন্নয়ন ব্যয় কমানো হলেও ভর্তুকি ও সুদ পরিশোধের মতো বাধ্যতামূলক খাতে ব্যয় সাধারণত বেড়ে যায়। তাই বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় আরও সংস্কার প্রয়োজন। তাঁর মতে, বাজেটের প্রতিটি খাতের বরাদ্দ ও লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত তথ্ […]
Sultana wrote a new post
যৌন হয়রানির অভিযোগ দিয়েও সাড়া মেলে না! প্রথম বর্ষ ভালোভাবে শেষ করলেও দ্বিতীয় বর্ষে এসে বিড়ম্বনার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পুতুল (ছদ্মনাম)। বিশ্ববিদ্যালয়ে নিজ জেলার এক শিক্ষার্থীর দ্বারা তিনি নিয়মিত হয়রানির শিকার হন। একপর্যায়ে মোবাইল নম্বর বদলাতেও বাধ্য হন পুতুল। এতেও কোনো সুরাহা না হলে পরে বিভাগীয় সিনিয়রদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। যদিও এর মধ্যে দীর্ঘ সময় আতঙ্কে কেটেছে পুতুলের।এ ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ওই ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন বিরক্ত করত। টিউশনিতে যাওয়ার পথে আমার পিছু নিত।হলের পাশেও দাঁড়িয়ে থাকত। দীর্ঘদিন আমাকে এসব ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। নিজের সম্মান রক্ষায় প্রকাশ্যে কারও কাছে অভিযোগও করতে পারিনি।’বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করেছেন কি না জানতে চাইলে পুতুল বলেন, ‘নিপীড়নবিরোধী সেল আছে, সেটাই তো জানতাম না। কখনও কেউ বলেনি। এ বিষয়ে কোনো প্রচারণাও দেখিনি।’পুতুলের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই লোকলজ্জার ভয়ে এ ধরনের হয়রানি নীরবে সহ্য করেন। তারা নিপীড়নবিরোধী সেল নিয়ে জানেন না। ফলে অনেক ঘটনাই থেকে যায় আড়ালে।অভিযোগ বাক্স খোলাই হয় নাখোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে সাতজন সদস্য রয়েছেন। এর মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন রেজিস্ট্রার অফিসের প্রতিনিধি রয়েছেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ‘রফিক ভবন, উপাচার্য ভবনসহ কয়েকটি স্থানে অভিযোগ বাক্স থাকলেও সেগুলো নিয়মিত খোলা হয় না।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা নাওমি বলেন, ‘এই সেল সম্পর্কে খুব কম শিক্ষার্থীই জানে। আমিও জানতাম না। অনেক আগে আমার এক সিনিয়র আপু বাক্সে অভিযোগ দিয়েছিলেন, কিন্তু সেটার কোনো সাড়া নাকি পাওয়া যায়নি।’শিক্ষার্থীদের এই অভিযোগ নিয়ে দ্বিমত জানিয়ে সেলের আহ্বায়ক অধ্যাপক পারভীন আক্তার জেমি সমকালকে বলেন, ‘২০২৫ সালের শুরুতে আমি এর দায়িত্ব নেই। অভিযোগ বাক্স দীর্ঘদিন খোলা হয়নি- এমন অভিযোগ পুরোপুরি সত্য নয়। তবে বাক্সের চাবি ছাত্রকল্যাণ দপ্তর বা রেজিস্ট্রার অফিসের কাছে থাকায় কিছুটা সময় লাগতে পারে।’ তিনি বলেন, ‘সম্প্রতি আয়োজিত কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা। ইতোমধ্যে কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সেগুলোর তদন্ত চলমান।’জকসুর উদ্যোগও শূন্যজকসু নির্বাচনের আগে বিজয়ী প্যানেলের অন্যতম প্রতিশ্রুতি ছিল নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। নির্বাচনের পাঁচ মাস পরও নারী শিক্ষার্থীবান্ধব সেমিনার এবং নিপীড়নবিরোধী উদ্যোগ দেখা যায়নি।তবে সামনে বেশকিছু পরিকল্পনা রয়েছে বলে জানান ওই প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘খুব শিগগিরই একটি অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম চালু করা হবে, যার মাধ্যমে পুরান ঢাকার শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে পারবেন। প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট থানা ও প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে।’উপাচার্য যা বললেন সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সমকালকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে অ্যান্টি-হ্যারাসমেন্ট অভিযোগ বাক্স বসানো হয়েছে। এসব বাক্সে জমা পড়া অভিযোগ প্রতি মাসে সংশ্লিষ্ট ডিন অফিসে পাঠানো হবে এবং প্রয়োজনী […]
Sultana wrote a new post
প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না, মনে করিয়ে দিলেন ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে চিরচেনা ছন্দেও দেখা যায়নি সেলেসাওদের। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি নন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অকোপটেই স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলা পছন্দ হয়নি তার। একইসঙ্গে আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে।দ্বিতীয়ার্ধে শিষ্যরা খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করেন আনচেলত্তি। তার ভাষ্য, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।প্রথমার্ধে খারাপ খেলার পেছনে স্নায়ুচাপকেও দায়ী করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, আমার মনে হয় প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন ভিনিসিয়াস। তার পারফরম্যান্সের মূল্যায়নে আনচেলত্তি বলেছেন, ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।ম্যাচের কোন দিকটি ভালো লেগেছে জানতে চাইলে আনচেলত্তির বলেন, দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সমালোচনা তিনি বলেন, দল ভালো খেলতে না পারলে আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের স […]
Sultana wrote a new post
বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশও ফুটবল বিশ্বকাপ শুধু খেলার আসর নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক মঞ্চগুলোর একটি। সেই মঞ্চেই এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে আজ কানাডার টরন্টোতে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের মতো বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেওয়া শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীদের জন্যও গর্বের একটি মুহূর্ত।কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব আজ। এদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে আয়োজিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য ও পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে কানাডার বহু সাংস্কৃতিক পরিচয়। এই আয়োজনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় শিল্পীরা। সঞ্জয় ছাড়াও তালিকায় রয়েছেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।এদিকে বিশ্বকাপ উপলক্ষে গত মঙ্গলবার প্রকাশ পেয়েছে অফিসিয়াল ফিফা সাউন্ডট্র্যাক ‘সির সির’। গানটি যৌথভাবে তৈরি করেছেন সঞ্জয় ও ফরাসি শিল্পী ভেজেড্রিম। প্রকাশের পরপরই গানটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই গানটির ভিউ ৩১ মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রাণবন্ত ছন্দ, ফুটবলের উন্মাদনা এবং বৈশ্বিক উদ্যাপনের আবহ গানটিকে দ্রুত জনপ্রিয় করে তোলে। গানটির আরেকটি বড় আকর্ষণ ছিলেন নোরা ফাতেহি। মিউজিক ভিডিওতে তাঁর নাচ ও উপস্থিতি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। ফলে ‘সির সির’ শুধু একটি ফুটবল সংগীত নয়, বরং বিশ্বকাপকে ঘিরে বৈশ্বিক সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত হয়েছে।সঞ্জয়ের জন্য এই অর্জন অনেক বছরের পরিশ্রম ও স্বপ্নের বাস্তবায়ন। বিশ্বকাপের মঞ্চে ওঠার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ফুটবল বিশ্বকাপের মতো আসরে পারফর্ম করা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। ছোটবেলায় নিজের ঘরে বসে সংগীত তৈরি করার সময় এমন একটি মঞ্চে ওঠার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এটা সত্যিই অবিশ্বাস্য।বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে আরও বলেন, প্রথমেই আমার ছেলেবেলার কথা মনে পড়েছিল, নিজের ঘরে বসে গান তৈরি করা আর বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ওঠার স্বপ্ন দেখা। একই সঙ্গে বাবা-মায়ের কথাও মনে হয়েছে। তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই অর্জন তাদেরও।সঞ্জয়ের জন্ম চট্টগ্রামে। তবে তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মাত্র তিন বছর বয়স থেকেই শুরু করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তালিম। ১১ বছর বয়সে আমেরিকা চলে যান। খেলাধুলা বা অন্য কোনো বিষয়ে খুব বেশি জড়িয়ে পড়েননি। সংগীতই ছিল তাঁর একমাত্র আশ্রয়। ছোটবেলা থেকেই মাথায় নানা সুর আসত, আর সেগুলো গান আকারে সাজানোর চেষ্টা করতেন। ১৩তম জন্মদিনে ল্যাপটপ উপহার পেয়ে তিনি ‘রিজন’ নামের সংগীত তৈরির সফটওয়্যার আবিষ্কার করেন। এরপর থেকে আজ পর্যন্ত তিনি সংগীত তৈরি করে চলেছেন। কখনও ভাবেননি যে সংগীতই একদিন তাঁর জীবনের পথ হয়ে উঠবে। আজ সেই পথ তাঁকে নিয়ে গেছে ফুটবল বিশ্বকাপের বৈশ্বিক মঞ্চে।বাংলাদেশি শিকড় থেকে উঠে এসে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন সঞ্জয়। বিভিন্ন সংস্কৃতির সংগীতকে একত্র করে নতুন ধারা তৈরির জন্য তিনি পরিচিত। সঞ্জয় প্রমাণ করল, প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করা সম্ভব।বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যখন কোটি কোটি দর্শকের সামনে ‘সির সির’-এর তালে মুখর হবে টরন্টো, তখন সেই আলোয় উজ্জ্বল হবে বাংলাদেশি বংশোদ্ভূত এই সংগীতশিল্পী। সঞ্জয়ের এই অর্জন ন […]
Sultana wrote a new post
৬ চীনাসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে ৬ জন চীনের নাগরিক।গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিক এম এ জি, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু রয়েছেন। এছাড়া বাংলাদেশি নাগরিক কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিন।বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।তিনি বলেন, বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার প্রচারণা ও বিকাশ-নগদের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রূপায়ণ হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৪ পোর্টের তিনটি, ৮ পোর্টের একটি এবং ২৫৬ পোর্টের একটি জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।ডিবি জানায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া পরিচালনা, সাইবার প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট সিম সংগ্রহ করে জিএসএম গেটওয়ে ডিভাইসে ব্যবহার করতেন। এসব সিমের মাধ্যমে অনলাইন জুয়ার টাকা লেনদেন এবং প্রতারণার অর্থ স্থানান্তর করা হতো।প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার […]
Sultana wrote a new post
ইতিহাসের বৃহৎ ঘাটতি বাজেট: এনসিপি প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এটিকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ দাবি করেছেন, সরকার দুই লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির কথা বললেও, প্রকৃত ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনের পর টানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিক মুজাহিদ এসব কথা বলেন।মুজাহিদ বলেন, প্রস্তাবিত ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।এনসিপির এই নেতার মতে, রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিলে প্রস্তাবিত বা […]
Sultana wrote a new post
বিতর পড়ে ফেললে কি তাহাজ্জুদ পড়া যাবে? জানুন শরিয়তের বিধান এশার পর বিতর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে পরে তাহাজ্জুদ পড়া যাবে কি না— এমন প্রশ্ন অনেক মুসল্লির মনেই ঘুরপাক খায়। কুরআন-সুন্নাহর আলোকে এ বিষয়ে ইসলামী শরিয়তের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।রাসুলুল্লাহ (সা.) মুসলমানদের রাতের শেষ নামাজ হিসেবে বিতর আদায় করতে উৎসাহিত করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণিত হাদিসে তিনি বলেন—اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا’তোমরা রাতের শেষ সালাত হিসেবে বিতরকে নির্ধারণ করো।’ (বুখারি: ৯৯৮)হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় জানা যায়, রাসুলুল্লাহ (সা.) সাধারণত তাহাজ্জুদের পর বিতর আদায় করতেন—كَانَ النَّبِيُّ ﷺ يُصَلِّي مِنَ اللَّيْلِ وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَ يَدَيْهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ’রাসুলুল্লাহ (সা.) রাতে নামাজ আদায় করতেন। আমি তার সামনে শুয়ে থাকতাম। তিনি যখন বিতর পড়ার ইচ্ছা করতেন, তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও বিতর আদায় করতাম।’ (বুখারি: ৯৯৭)তবে যিনি শেষ রাতে জাগতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন, তার জন্য এশার পরই বিতর আদায় করে নেওয়া উত্তম। পরে আল্লাহর ইচ্ছায় ঘুম ভাঙলে তিনি তাহাজ্জুদ পড়তে পারবেন। সে ক্ষেত্রে নতুন করে বিতর আদায়ের প্রয়োজন নেই, কারণ এক রাতে দুইবার বিতর পড়ার বিধান নেই।ইসলামী স্কলারদের মতে, যাদের শেষ রাতে ওঠার অভ্যাস বা সম্ভাবনা বেশি, তাদের জন্য তাহাজ্জুদের পর বিতর আদায় করাই উত্তম। আর যারা অনিশ্চিত, তারা এশার পরই বিতর পড়ে নিলে পরবর্তীতে তাহাজ্জুদের সুযোগ পেলে তা অবশ্যই আদায় করতে পারবেন।বিতর নামাজের গুরুত্ব সম্পর্কে হজরত আলী (রা.) বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন—يَا أَهْلَ الْقُرْآنِ أَوْتِرُوا، فَإِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ’হে কুরআনের অনুসারীরা! তোমরা বিতর আদায় করো। কারণ আল্লাহ বেজোড় এবং তিনি বেজোড়কে ভালোবাসেন।’ (আবু দাউদ: ১৪১৬)সংক্ষেপে, বিতর আদায় করা হয়ে গেলেও তাহাজ্জুদের দরজা বন্ধ হয়ে যায় না। রাতের শেষভাগে ঘুম ভ […]
Sultana wrote a new post
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা রেফারিকে সুখবর দিলো উয়েফা যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঘটনায় বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছেন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। বিশ্বকাপে ম্যাচ পরিচাল […]
Sultana wrote a new post
‘ফোন করে হামলা বন্ধের অনুরোধ’, ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান ইরানের শীর্ষ নেতারা সরাসরি ফোন করে চলমান মার্কিন বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান দ্রুতই এ দাবি প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে অভিহিত করেছে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী সর্বশেষ অভিযানে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন, ইরানের নেতারা হামলা বন্ধের জন্য যোগাযোগ করেছিলেন। তবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ‘আগামী রাতেও ব্যাপক হামলা’ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ভবিষ্যৎ হামলার লক্ষ্যবস্তু হতে পারে।অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, হামলা বন্ধের অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আইআরজিসি বলেছে, ‘ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যুদ্ধের দায় এড়ানোর চেষ্টা মাত্র।’এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বুধবার গভীর রাতে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানো হয়েছে। হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, নজরদারি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করা হয়।জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো জানিয়েছে, অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে।ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেও কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা মধ্যপ […]
Sultana wrote a new post
দেশে আরও কমল সোনা-রুপার দাম! আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনা ও রুপার দাম হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২,১৮,৩৫০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২,০৮,৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১,৭৮,৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১,৪৫,৫০৮ টাকায় বিক্রি হবে। অন্যদিকে, রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি ৪,৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪,৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩,৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ২,৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট অবশ্যই পরিশোধ করতে হবে। এছাড়াও, অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী কারিগরদের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাজুস আশা করছে, আন্তর্জাতি […]
Sultana wrote a new post
পুঁজিবাজারে মূলধন সংগ্রহ সহজ করতে বড় সংস্কার, আইপিও হবে পুরোপুরি পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক ও আস্থাভিত্তিক করতে একগুচ্ছ সংস্কার উদ্যোগের প্রস্তাব করেছে সরকার। মূলধন সংগ্রহের প্রক্রিয়া সহজ করা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানো, বন্ড বাজার সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থ প্রত্যাবাসন সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। প্রস্তাবিত পদক্ষেপ অনুযায়ী, ভালো ও সম্ভাবনাময় কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদনসংক্রান্ত প্রতিবন্ধকতা কমানো হবে। একই সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে সময়নির্ধারিত ও প্রযুক্তিনির্ভর করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আইপিও আবেদন জমা, প্রয়োজনীয় নথিপত্র যাচাই, ফি পরিশোধ, সংশোধন এবং অনুমোদনের মতো পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), মিউচুয়াল ফান্ডসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারণে করপোরেট বন্ড বাজার শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নের জন্য ‘মিউনিসিপ্যাল বন্ড’ চালুর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থায়নের জন্য বন্ড, সুকুক এবং অবকাঠামো তহবিলের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাজারের অবকাঠামো ও তদারকি ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হবে। এছাড়া দেশীয় কোম্পানিগুলোর জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে রিজিওনাল ডুয়াল লিস্টিংয়ের সম্ভাবনাও যাচাই করা হবে। পুঁজিবাজারে জবাবদিহি ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে নিরীক্ষক, মূল্যায়নকারী এবং ইস্যু ম্যানেজারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য প্রফেশনাল লাইয়াবিলিটি ফ্রেমওয়ার্ক ও লাইয়াবিলিটি ইন্স্যুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে। লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়া আরও দ্রুত করতে বর্তমানে টি+২ (T+2) ভিত্তিক সেটেলমেন্ট ব্যবস্থা ধাপে ধাপে কমিয়ে টি+০ (T+0) পর্যায়ে আনার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ শেয়ার বিক্রির দিনই টাকা তুলতে পারবেন বিনিয়োগকারীরা। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে তাদের মুনাফা এবং নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) দিয়ে কেনা শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ দেশে ফেরত নেওয়া (রিপ্যাট্রিয়েশন) ও পুনর্বিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি বাড়বে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎ […]