ষাটের দশকে ঝড়তোলা হলিউডের লাস্যময়ী অভিনেত্রী ম্যারিলিন মনরোর ব্যবহারকৃত জিনিসপত্র নিয়ে লস অ্যাঞ্জেলসে আয়োজন করা হবে প্রদর্শনী। এতে মনরোর ব্যবহার কারা পোশাক, আয়না, পুরনো ছবি, সিনেমার উপকরণ, চেকবইয়ের পাতা থেকে শুরু করে ব্যক্তিগত আরও কয়েকটি জিসিনপত্র স্থান পাবে। উপকরণগুলো সংগ্রহ করেছেন মনরোর ভক্ত ব্রায়ান জনস। ছোটবেলা থেকেই মনরোর প্রতি তার অনুরাগ জন্মায় জানিয়ে জনস বলেন, শৈশবে বাবার বিছানার নিচে প্লেবয় ম্যাগাজিনে পেয়েছিলাম।
সেখান থেকেই এর শুরু। প্রদর্শনীতে দর্শকদের জন্য যেসব উপকরণ থাকছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একটি চেক বইয়ের পাতা। যেটি ১৯৬২ সালের অগাস্টে মৃত্যুর আগে মনরোর সই করা শেষ চেক বলে জানিয়েছেন জনস। চেকটি ছিল ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে মনরোর কেনা নতুন বাড়ির আসবাবের জন্য। ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডির জন্মদিন উদযাপনে পারফর্ম করেছিলেন মনরো। ওই অনুষ্ঠানের সূচি ও মনরোর নিজ হাতে লেখা আমন্ত্রণপত্র রয়েছে এই সংগ্রহে।
অনুষ্ঠানে যোগদানের জন্য মনরো ব্যক্তিগতভাবে পাঁচজন অতিথির অর্থ পরিশোধ করেছিলেন। এছাড়া রয়েছে, তার ব্রেন্টউডের বাড়ির একটি আয়না ও অনেকগুলো গাউন। ইতালিয়ান ফ্যাশন হাউজ পুচ্চির তৈরি গাউনগুলো মনরোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সে, ‘ম্যারিলিন মনরো: হলিউড আইকন’ নামের এই প্রদর্শনী শুরু হবে আগামী ৩১ মে।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings