in

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান : আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় তিনি এস কথা বলেন। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে,  আরাঘচি ই-কে বলেছেন, ‘ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।’

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আরাঘচি বলেছেন, ‘হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে।

কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সে বিবেচনায় রাখা হচ্ছে না বলেও জানান তিনি। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কথোপকথনের বিবরণ থেকে আরো জানা যাচ্ছে, ‘ওয়াং ই বলেছেন, ‘যুদ্ধের চেয়ে আলোচনা করা সবসময় শ্রেয়।’

এসময়  তিনি সকল পক্ষকে ‘শান্তির জন্য প্রতিটি সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত!