কিম জং উনের বিলাসবহুল জীবন। (6/6)

কিমের নিজস্ব গাড়ির গ্যারেজ রয়েছে যেখানে ১০০ এর উপরে গাড়ি আছে, যা পৃথিবীর নামি-দামি সব ব্র‍্যান্ডের। তার কাস্টমাইজ S600 মার্সিডিজ বেঞ্জ গাড়ির দাম ১.৭ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি প্রায় সাড়ে ১৪ কোটি টাকার মত। এছাড়া তার প্রায় একই দামের একটি প্রাইভেট জেট রয়েছে। উন্নত প্রযুক্তি, হাইটেক সিকিউরিটি, বিলাসবহুল সব ইকুইপমেন্ট তার গাড়ি এবং জেটকে করেছে অন্য সবার থেকে আলাদা।

তবে পরিশেষ এ বলতে চাই কিম জং উন এর সম্পর্কে প্রাপ্ত তথ্যের বেশিরভাগেরই তেমন কোনো ভিত্তি নেই। কারণ তার অফিশিয়াল ওয়েবসাইটে তার সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করা হয়না। তবে কথায় আছে “যা রটে তা কিছু হলেও বটে”। এই রহস্যের চাদরে ঘেরা উদাসীন এবং বিলাসবহুল নেতা জনগন বান্ধব নেতায় পরিণত হোক। এটাই আমাদের প্রত্যাশা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

কিম জং উনের বিলাসবহুল জীবন। (5/6)

আকাশ –খুটি হীন এক অবাস্তব বিষ্ময় এবং. . . (1/1)